Friday, October 15, 2021

প্রভু তুমি বলেছো রাসূল দেবে না লিরিক

 প্রভু তুমি বলেছো রাসূল দেবে না লিরিক । Provu tumi bolecho rasul debe na lyrics.


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না

বলোনি দেবে না ওমর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সময় । ২


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না ।


বলোনি দেবেনা ওমরের যুগ

রাসেদার সেই খেলাফত

ফিরিয়ে দেবেনা আলোর সমাজ

কেটে কেটে আধার রাত ।২


পৃথিবীতে আর তুমি প্রভু দেবেনা

ফুলের সোনালি ধর (ধর=ধরা=দুনিয়া)

বলোনি দেবেনা হামাজ তারিক

খালিদ বিজয়ী সময় ।


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না...


পৃথিবীর দিকে দিকে ‍শুধু হাহাকার

লান্চিত মানবতার

মাজলুমানের এই আহাজিরিতে বয়

বাতাসে বিষন্নতা

পূনরায় পাঠাও গো ওমর আবার

কাটুক আধারের ঘোর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সময় ।


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না

বলোনি দেবে না ওমর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সময় । ২

Wednesday, October 13, 2021

দশ টা কাজ বিপদ ডেকে আনে

 দশ টা কাজ বিপদ ডেকে আনে

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যখন আমার উম্মত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ হে রাসূল, কী কী?
তিনি বললেনঃ
▣ যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।
▣ যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)।
▣ যাকাতকে জরিমানার মত মনে করা হবে।
▣ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।
▣ বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে।
▣ মসজিদে হৈ চৈ হবে।
▣ জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।
▣ মানুষকে তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে।
▣ গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে।
▣ উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। তখন আগুনের বাতাস আসবে, মাটির ধস ও দেহের
বিকৃতি ঘটবে।”
সহীহ তিরমিযী; আত তারগীব ওয়াত তারহীবঃ ৩য় খন্ডঃ ১৫৪১।


একদা শুকদা এক প্রবদা বদন,

 একদা শুকদা এক প্রবদা বদন,

দর্শন করি মম ঝরিল নয়ন।
হেসে কহে সে রুপসী সবিস্ময় মন,
কহ দেখি মহাশয় কহ কি কারন।
বিষয় বিভাগী তুমি ভূবনে প্রচার,
কি হেতু জন্মিল তব মানুষ অবিকার।
হেসে কহিলাম বালে কর হে শ্রবণ,
নেত্র ঝরে তবু হেতু ভেবোনা এমন।
যে শিল্পী রচিল ঐ শুধাংসু বদন,
তাহার তরে ঝরে নেত্র নয়ন এ জীবন।
মুলঃ- আল্লামা শেখ সাদী (রহ)

Friday, August 13, 2021

বরকতের ১০টি চাবি:

বরকতের ১০টি চাবি:

১) ঈমান এবং তাক্বওয়া।

২) যেকোনো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা।

৩) কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো (বেশি বেশি পড়া, বুঝা,আমল করা)।

৪) সদাকা বা দান করা।

৫) আত্মীয় স্বজনের সাথে ভাল সম্পর্ক রাখা।

৬) সকাল বেলা না ঘুমিয়ে কাজ শুরু করা

৭) নিজে নামাজ পড়া এবং পরিবারের লোকদের নামাজের নির্দেশ দেওয়া।

৮) আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা।

৯) বেশি বেশি ইস্তেগফার করা।

১০) পরিপূর্ণ সালামের ব্যাপক প্রচলন করা।

- শাইখ Ahmadullah

Translate