November 16, 2020

57. সুরাহ আল হাদীদ(01-29)

 

57. সুরাহ আল হাদীদ(01-29)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺳَﺒَّﺢَ ﻟِﻠَّﻪِ ﻣﺎ ﻓِﻰ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ
ﻭَﺍﻷَﺭﺽِ ۖ ﻭَﻫُﻮَ ﺍﻟﻌَﺰﻳﺰُ
ﺍﻟﺤَﻜﻴﻢُ
[1] নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু
আছে, সবাই আল্লাহর পবিত্রতা
ঘোষণা করে। তিনি শক্তিধর;
প্রজ্ঞাময়।
[1] Whatsoever is in the heavens and the
earth glorifies Allâh, and He is the All-
Mighty, All-Wise.
[2] ﻟَﻪُ ﻣُﻠﻚُ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَﺍﻷَﺭﺽِ ۖ
ﻳُﺤﻲۦ ﻭَﻳُﻤﻴﺖُ ۖ ﻭَﻫُﻮَ ﻋَﻠﻰٰ
ﻛُﻞِّ ﺷَﻲﺀٍ ﻗَﺪﻳﺮٌ
[2] নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব
তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু
ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম।
[2] His is the kingdom of the heavens
and the earth, It is He Who gives life and
causes death; and He is Able to do all
things.
[3] ﻫُﻮَ ﺍﻷَﻭَّﻝُ ﻭَﺍﻝﺀﺍﺧِﺮُ
ﻭَﺍﻟﻈّٰﻬِﺮُ ﻭَﺍﻟﺒﺎﻃِﻦُ ۖ ﻭَﻫُﻮَ ﺑِﻜُﻞِّ
ﺷَﻲﺀٍ ﻋَﻠﻴﻢٌ
[3] তিনিই প্রথম, তিনিই সর্বশেষ,
তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং
তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত।
[3] He is the First (nothing is before
Him) and the Last (nothing is after Him),
the Most High (nothing is above Him)
and the Most Near (nothing is nearer
than Him). And He is the All-Knower of
every thing.
[4] ﻫُﻮَ ﺍﻟَّﺬﻯ ﺧَﻠَﻖَ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ
ﻭَﺍﻷَﺭﺽَ ﻓﻰ ﺳِﺘَّﺔِ ﺃَﻳّﺎﻡٍ ﺛُﻢَّ
ﺍﺳﺘَﻮﻯٰ ﻋَﻠَﻰ ﺍﻟﻌَﺮﺵِ ۚ ﻳَﻌﻠَﻢُ
ﻣﺎ ﻳَﻠِﺞُ ﻓِﻰ ﺍﻷَﺭﺽِ ﻭَﻣﺎ
ﻳَﺨﺮُﺝُ ﻣِﻨﻬﺎ ﻭَﻣﺎ ﻳَﻨﺰِﻝُ ﻣِﻦَ
ﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻭَﻣﺎ ﻳَﻌﺮُﺝُ ﻓﻴﻬﺎ ۖ
ﻭَﻫُﻮَ ﻣَﻌَﻜُﻢ ﺃَﻳﻦَ ﻣﺎ ﻛُﻨﺘُﻢ ۚ
ﻭَﺍﻟﻠَّﻪُ ﺑِﻤﺎ ﺗَﻌﻤَﻠﻮﻥَ ﺑَﺼﻴﺮٌ
[4] তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি
করেছেন ছয়দিনে, অতঃপর আরশের উপর
সমাসীন হয়েছেন। তিনি জানেন যা
ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে
নির্গত হয় এবং যা আকাশ থেকে
বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়।
তিনি তোমাদের সাথে আছেন
তোমরা যেখানেই থাক। তোমরা যা
কর, আল্লাহ তা দেখেন।
[4] He it is Who created the heavens and
the earth in six Days and then rose over
(Istawâ) the Throne (in a manner that
suits His Majesty). He knows what goes
into the earth and what comes forth
from it, and what descends from the
heaven and what ascends thereto. And
He is with you (by His Knowledge)
wheresoever you may be. And Allâh is
the All-Seer of what you do.
[5] ﻟَﻪُ ﻣُﻠﻚُ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَﺍﻷَﺭﺽِ ۚ
ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺗُﺮﺟَﻊُ ﺍﻷُﻣﻮﺭُ
[5] নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব
তাঁরই। সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন
করবে।
[5] His is the kingdom of the heavens
and the earth. And to Allâh return all the
matters (for decision).
[6] ﻳﻮﻟِﺞُ ﺍﻟَّﻴﻞَ ﻓِﻰ ﺍﻟﻨَّﻬﺎﺭِ
ﻭَﻳﻮﻟِﺞُ ﺍﻟﻨَّﻬﺎﺭَ ﻓِﻰ ﺍﻟَّﻴﻞِ ۚ ﻭَﻫُﻮَ
ﻋَﻠﻴﻢٌ ﺑِﺬﺍﺕِ ﺍﻟﺼُّﺪﻭﺭِ
[6] তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট
করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন
রাত্রিতে। তিনি অন্তরের বিষয়াদি
সম্পর্কেও সম্যক জ্ঞাত।
[6] He merges night into day (i.e. the
decrease in the hours of the night is
added into the hours of the day), and
merges day into night (i.e. the decrease
in the hours of the day is added into the
hours of the night), and He has full
knowledge of whatsoever is in the
breasts.
[7] ﺀﺍﻣِﻨﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺭَﺳﻮﻟِﻪِ
ﻭَﺃَﻧﻔِﻘﻮﺍ ﻣِﻤّﺎ ﺟَﻌَﻠَﻜُﻢ
ﻣُﺴﺘَﺨﻠَﻔﻴﻦَ ﻓﻴﻪِ ۖ ﻓَﺎﻟَّﺬﻳﻦَ
ﺀﺍﻣَﻨﻮﺍ ﻣِﻨﻜُﻢ ﻭَﺃَﻧﻔَﻘﻮﺍ ﻟَﻬُﻢ
ﺃَﺟﺮٌ ﻛَﺒﻴﺮٌ
[7] তোমরা আল্লাহ ও তাঁর রসূলের
প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তিনি
তোমাদেরকে যার উত্তরাধিকারী
করেছেন, তা থেকে ব্যয় কর। অতএব,
তোমাদের মধ্যে যারা বিশ্বাস
স্থাপন করে ও ব্যয় করে, তাদের জন্যে
রয়েছে মহাপুরস্কার।
[7] Believe in Allâh and His Messenger
(Muhammad SAW), and spend of that
whereof He has made you trustees. And
such of you as believe and spend (in
Allâh’s Way), theirs will be a great
reward.
[8] ﻭَﻣﺎ ﻟَﻜُﻢ ﻻ ﺗُﺆﻣِﻨﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻪِ ۙ
ﻭَﺍﻟﺮَّﺳﻮﻝُ ﻳَﺪﻋﻮﻛُﻢ ﻟِﺘُﺆﻣِﻨﻮﺍ
ﺑِﺮَﺑِّﻜُﻢ ﻭَﻗَﺪ ﺃَﺧَﺬَ ﻣﻴﺜٰﻘَﻜُﻢ ﺇِﻥ
ﻛُﻨﺘُﻢ ﻣُﺆﻣِﻨﻴﻦَ
[8] তোমাদের কি হল যে, তোমরা
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছ
না, অথচ রসূল তোমাদেরকে
তোমাদের পালনকর্তার প্রতি
বিশ্বাস স্থাপন করার দাওয়াত
দিচ্ছেন? আল্লাহ তো পূর্বেই
তোমাদের অঙ্গীকার নিয়েছেন-যদি
তোমরা বিশ্বাসী হও।
[8] And what is the matter with you that
you believe not in Allâh! While the
Messenger (Muhammad SAW) invites you
to believe in your Lord (Allâh), and He
(Allâh) has indeed taken your covenant,
if you are real believers.
[9] ﻫُﻮَ ﺍﻟَّﺬﻯ ﻳُﻨَﺰِّﻝُ ﻋَﻠﻰٰ ﻋَﺒﺪِﻩِ
ﺀﺍﻳٰﺖٍ ﺑَﻴِّﻨٰﺖٍ ﻟِﻴُﺨﺮِﺟَﻜُﻢ ﻣِﻦَ
ﺍﻟﻈُّﻠُﻤٰﺖِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨّﻮﺭِ ۚ ﻭَﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ
ﺑِﻜُﻢ ﻟَﺮَﺀﻭﻑٌ ﺭَﺣﻴﻢٌ
[9] তিনিই তাঁর দাসের প্রতি প্রকাশ্য
আয়াত অবতীর্ণ করেন, যাতে
তোমাদেরকে অন্ধকার থেকে
আলোকে আনয়ন করেন। নিশ্চয় আল্লাহ
তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু।
[9] It is He Who sends down manifest
Ayât (proofs, evidences, verses, lessons,
signs, revelations, etc.) to His slave
(Muhammad SAW) that He may bring
you out from darkness into light. And
verily, Allâh is to you full of kindness,
Most Merciful.
[10] ﻭَﻣﺎ ﻟَﻜُﻢ ﺃَﻟّﺎ ﺗُﻨﻔِﻘﻮﺍ ﻓﻰ
ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻟِﻠَّﻪِ ﻣﻴﺮٰﺙُ
ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَﺍﻷَﺭﺽِ ۚ ﻻ
ﻳَﺴﺘَﻮﻯ ﻣِﻨﻜُﻢ ﻣَﻦ ﺃَﻧﻔَﻖَ ﻣِﻦ
ﻗَﺒﻞِ ﺍﻟﻔَﺘﺢِ ﻭَﻗٰﺘَﻞَ ۚ ﺃُﻭﻟٰﺌِﻚَ
ﺃَﻋﻈَﻢُ ﺩَﺭَﺟَﺔً ﻣِﻦَ ﺍﻟَّﺬﻳﻦَ
ﺃَﻧﻔَﻘﻮﺍ ﻣِﻦ ﺑَﻌﺪُ ﻭَﻗٰﺘَﻠﻮﺍ ۚ ﻭَﻛُﻠًّﺎ
ﻭَﻋَﺪَ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺤُﺴﻨﻰٰ ۚ ﻭَﺍﻟﻠَّﻪُ ﺑِﻤﺎ
ﺗَﻌﻤَﻠﻮﻥَ ﺧَﺒﻴﺮٌ
[10] তোমাদেরকে আল্লাহর পথে ব্যয়
করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহই
নভোমন্ডল ও ভূমন্ডলের
উত্তরাধিকারী? তোমাদের মধ্যে যে
মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও
জেহাদ করেছে, সে সমান নয়। এরূপ
লোকদের মর্যদা বড় তাদের অপেক্ষা,
যার পরে ব্যয় করেছে ও জেহাদ
করেছে। তবে আল্লাহ উভয়কে
কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা
যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক
জ্ঞাত।
[10] And what is the matter with you that
you spend not in the Cause of Allâh? And
to Allâh belongs the heritage of the
heavens and the earth. Not equal among
you are those who spent and fought
before the conquering (of Makkah with
those among you who did so later). Such
are higher in degree than those who
spent and fought afterwards. But to all,
Allâh has promised the best (reward).
And Allâh is All-Aware of what you do.
[11] ﻣَﻦ ﺫَﺍ ﺍﻟَّﺬﻯ ﻳُﻘﺮِﺽُ ﺍﻟﻠَّﻪَ
ﻗَﺮﺿًﺎ ﺣَﺴَﻨًﺎ ﻓَﻴُﻀٰﻌِﻔَﻪُ ﻟَﻪُ ﻭَﻟَﻪُ
ﺃَﺟﺮٌ ﻛَﺮﻳﻢٌ
[11] কে সেই ব্যক্তি, যে আল্লাহকে
উত্তম ধার দিবে, এরপর তিনি তার
জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং
তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার।
[11] Who is he that will lend Allâh a
goodly loan, then (Allâh) will increase it
manifold to his credit (in repaying), and
he will have (besides) a good reward (i.e.
Paradise).
[12] ﻳَﻮﻡَ ﺗَﺮَﻯ ﺍﻟﻤُﺆﻣِﻨﻴﻦَ
ﻭَﺍﻟﻤُﺆﻣِﻨٰﺖِ ﻳَﺴﻌﻰٰ ﻧﻮﺭُﻫُﻢ
ﺑَﻴﻦَ ﺃَﻳﺪﻳﻬِﻢ ﻭَﺑِﺄَﻳﻤٰﻨِﻬِﻢ
ﺑُﺸﺮﻯٰﻜُﻢُ ﺍﻟﻴَﻮﻡَ ﺟَﻨّٰﺖٌ ﺗَﺠﺮﻯ
ﻣِﻦ ﺗَﺤﺘِﻬَﺎ ﺍﻷَﻧﻬٰﺮُ ﺧٰﻠِﺪﻳﻦَ
ﻓﻴﻬﺎ ۚ ﺫٰﻟِﻚَ ﻫُﻮَ ﺍﻟﻔَﻮﺯُ ﺍﻟﻌَﻈﻴﻢُ
[12] যেদিন আপনি দেখবেন ঈমানদার
পুরুষ ও ঈমানদার নারীদেরকে, তাদের
সম্মুখ ভাগে ও ডানপার্শ্বে তাদের
জ্যোতি ছুটোছুটি করবে বলা হবেঃ
আজ তোমাদের জন্যে সুসংবাদ
জান্নাতের, যার তলদেশে নদী
প্রবাহিত, তাতে তারা চিরকাল
থাকবে। এটাই মহাসাফল্য।
[12] On the Day you shall see the
believing men and the believing women
their light running forward before them
and by their right hands. Glad tidings
for you this Day! Gardens under which
rivers flow (Paradise), to dwell therein
forever! Truly, this is the great success!
[13] ﻳَﻮﻡَ ﻳَﻘﻮﻝُ ﺍﻟﻤُﻨٰﻔِﻘﻮﻥَ
ﻭَﺍﻟﻤُﻨٰﻔِﻘٰﺖُ ﻟِﻠَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨُﻮﺍ
ﺍﻧﻈُﺮﻭﻧﺎ ﻧَﻘﺘَﺒِﺲ ﻣِﻦ ﻧﻮﺭِﻛُﻢ
ﻗﻴﻞَ ﺍﺭﺟِﻌﻮﺍ ﻭَﺭﺍﺀَﻛُﻢ
ﻓَﺎﻟﺘَﻤِﺴﻮﺍ ﻧﻮﺭًﺍ ﻓَﻀُﺮِﺏَ
ﺑَﻴﻨَﻬُﻢ ﺑِﺴﻮﺭٍ ﻟَﻪُ ﺑﺎﺏٌ ﺑﺎﻃِﻨُﻪُ
ﻓﻴﻪِ ﺍﻟﺮَّﺣﻤَﺔُ ﻭَﻇٰﻬِﺮُﻩُ ﻣِﻦ
ﻗِﺒَﻠِﻪِ ﺍﻟﻌَﺬﺍﺏُ
[13] যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট
বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে
বলবেঃ তোমরা আমাদের জন্যে
অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব
তোমাদের জ্যোতি থেকে। বলা
হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও
আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের
মাঝখানে খাড়া করা হবে একটি
প্রাচীর, যার একটি দরজা হবে। তার
অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে
থাকবে আযাব।
[13] On the Day when the hypocrites
men and women will say to the
believers: “Wait for us! Let us get
something from your light!” It will be
said: “Go back to your rear! Then seek a
light!” So a wall will be put up between
them, with a gate therein. Inside it will
be mercy, and outside it will be
torment.”
[14] ﻳُﻨﺎﺩﻭﻧَﻬُﻢ ﺃَﻟَﻢ ﻧَﻜُﻦ ﻣَﻌَﻜُﻢ ۖ
ﻗﺎﻟﻮﺍ ﺑَﻠﻰٰ ﻭَﻟٰﻜِﻨَّﻜُﻢ ﻓَﺘَﻨﺘُﻢ
ﺃَﻧﻔُﺴَﻜُﻢ ﻭَﺗَﺮَﺑَّﺼﺘُﻢ ﻭَﺍﺭﺗَﺒﺘُﻢ
ﻭَﻏَﺮَّﺗﻜُﻢُ ﺍﻷَﻣﺎﻧِﻰُّ ﺣَﺘّﻰٰ ﺟﺎﺀَ
ﺃَﻣﺮُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻏَﺮَّﻛُﻢ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺍﻟﻐَﺮﻭﺭُ
[14] তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ
আমরা কি তোমাদের সাথে ছিলাম
না? তারা বলবেঃ হঁ্যা কিন্তু তোমরা
নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত
করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ
করেছ এবং অলীক আশার পেছনে
বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর
আদেশ পৌঁছেছে। এই সবই
তোমাদেরকে আল্লাহ সম্পর্কে
প্রতারিত করেছে।
[14] (The hypocrites) will call the
believers: “Were we not with you?” The
believers will reply: “Yes! But you led
yourselves into temptations, you looked
forward for our destruction; you
doubted (in Faith); and you were
deceived by false desires, till the
Command of Allâh came to pass. And the
chief deceiver (Satan) deceived you in
respect of Allâh.”
[15] ﻓَﺎﻟﻴَﻮﻡَ ﻻ ﻳُﺆﺧَﺬُ ﻣِﻨﻜُﻢ
ﻓِﺪﻳَﺔٌ ﻭَﻻ ﻣِﻦَ ﺍﻟَّﺬﻳﻦَ ﻛَﻔَﺮﻭﺍ ۚ
ﻣَﺄﻭﻯٰﻜُﻢُ ﺍﻟﻨّﺎﺭُ ۖ ﻫِﻰَ ﻣَﻮﻟﻯٰﻜُﻢ ۖ
ﻭَﺑِﺌﺲَ ﺍﻟﻤَﺼﻴﺮُ
[15] অতএব, আজ তোমাদের কাছ থেকে
কোন মুক্তিপন গ্রহণ করা হবে না। এবং
কাফেরদের কাছ থেকেও নয়।
তোমাদের সবার আবাস্থল
জাহান্নাম। সেটাই তোমাদের সঙ্গী।
কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল।
[15] So this Day no ransom shall be taken
from you (hypocrites), nor of those who
disbelieved, (in the Oneness of Allâh
Islâmic Monotheism). Your abode is the
Fire, That is your maula (friend —
proper place), and worst indeed is that
destination.
[16] ۞ ﺃَﻟَﻢ ﻳَﺄﻥِ ﻟِﻠَّﺬﻳﻦَ
ﺀﺍﻣَﻨﻮﺍ ﺃَﻥ ﺗَﺨﺸَﻊَ ﻗُﻠﻮﺑُﻬُﻢ
ﻟِﺬِﻛﺮِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻣﺎ ﻧَﺰَﻝَ ﻣِﻦَ ﺍﻟﺤَﻖِّ
ﻭَﻻ ﻳَﻜﻮﻧﻮﺍ ﻛَﺎﻟَّﺬﻳﻦَ ﺃﻭﺗُﻮﺍ
ﺍﻟﻜِﺘٰﺐَ ﻣِﻦ ﻗَﺒﻞُ ﻓَﻄﺎﻝَ
ﻋَﻠَﻴﻬِﻢُ ﺍﻷَﻣَﺪُ ﻓَﻘَﺴَﺖ ﻗُﻠﻮﺑُﻬُﻢ ۖ
ﻭَﻛَﺜﻴﺮٌ ﻣِﻨﻬُﻢ ﻓٰﺴِﻘﻮﻥَ
[16] যারা মুমিন, তাদের জন্যে কি
আল্লাহর স্মরণে এবং যে সত্য
অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয়
বিগলিত হওয়ার সময় আসেনি? তারা
তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে
কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর
সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে,
অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে
গেছে। তাদের অধিকাংশই
পাপাচারী।
[16] Has not the time come for the hearts
of those who believe (in the Oneness of
Allâh – Islâmic Monotheism) to be
affected by Allâh’s Reminder (this
Qur’ân), and that which has been
revealed of the truth, lest they become as
those who received the Scripture [the
Taurât (Torah) and the Injeel (Gospel)]
before (i.e. Jews and Christians), and the
term was prolonged for them and so
their hearts were hardened? And many
of them were Fâsiqûn (the rebellious, the
disobedient to Allâh).
[17] ﺍﻋﻠَﻤﻮﺍ ﺃَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳُﺤﻰِ
ﺍﻷَﺭﺽَ ﺑَﻌﺪَ ﻣَﻮﺗِﻬﺎ ۚ ﻗَﺪ ﺑَﻴَّﻨّﺎ
ﻟَﻜُﻢُ ﺍﻝﺀﺍﻳٰﺖِ ﻟَﻌَﻠَّﻜُﻢ ﺗَﻌﻘِﻠﻮﻥَ
[17] তোমরা জেনে রাখ, আল্লাহই ভূ-
ভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত
করেন। আমি পরিস্কারভাবে
তোমাদের জন্যে আয়াতগুলো ব্যক্ত
করেছি, যাতে তোমরা বোঝ।
[17] Know that Allâh gives life to the
earth after its death! Indeed We have
made clear the Ayât (proofs, evidences,
verses, lessons, signs, revelations) to you,
if you but understand.
[18] ﺇِﻥَّ ﺍﻟﻤُﺼَّﺪِّﻗﻴﻦَ
ﻭَﺍﻟﻤُﺼَّﺪِّﻗٰﺖِ ﻭَﺃَﻗﺮَﺿُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ
ﻗَﺮﺿًﺎ ﺣَﺴَﻨًﺎ ﻳُﻀٰﻌَﻒُ ﻟَﻬُﻢ
ﻭَﻟَﻬُﻢ ﺃَﺟﺮٌ ﻛَﺮﻳﻢٌ
[18] নিশ্চয় দানশীল ব্যক্তি ও
দানশীলা নারী, যারা আল্লাহকে
উত্তমরূপে ধার দেয়, তাদেরকে দেয়া
হবে বহুগুণ এবং তাদের জন্যে রয়েছে
সম্মানজনক পুরস্কার।
[18] Verily, those who give Sadaqât (i.e.
Zakât and alms, etc.), men and women,
and lend Allâh a goodly loan, it shall be
increased manifold (to their credit), and
theirs shall be an honourable good
reward (i.e. Paradise).
[19] ﻭَﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ
ﻭَﺭُﺳُﻠِﻪِ ﺃُﻭﻟٰﺌِﻚَ ﻫُﻢُ
ﺍﻟﺼِّﺪّﻳﻘﻮﻥَ ۖ ﻭَﺍﻟﺸُّﻬَﺪﺍﺀُ ﻋِﻨﺪَ
ﺭَﺑِّﻬِﻢ ﻟَﻬُﻢ ﺃَﺟﺮُﻫُﻢ ﻭَﻧﻮﺭُﻫُﻢ ۖ
ﻭَﺍﻟَّﺬﻳﻦَ ﻛَﻔَﺮﻭﺍ ﻭَﻛَﺬَّﺑﻮﺍ ﺑِـٔﺎﻳٰﺘِﻨﺎ
ﺃُﻭﻟٰﺌِﻚَ ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﺠَﺤﻴﻢِ
[19] আর যারা আল্লাহ ও তাঁর রসূলের
প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই
তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও
শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে
রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা
কাফের ও আমার নিদর্শন
অস্বীকারকারী তারাই জাহান্নামের
অধিবাসী হবে।
[19] And those who believe in (the
Oneness of) Allâh and His Messengers,
they are the Siddiqûn (i.e. those
followers of the Prophets who were first
and foremost to believe in them), and
the martyrs with their Lord, they shall
have their reward and their light. But
those who disbelieve (in the Oneness of
Allâh – Islâmic Monotheism) and deny
Our Ayât (proofs, evidences, verses,
lessons, signs, revelations, etc.), they
shall be the dwellers of the blazing Fire.
[20] ﺍﻋﻠَﻤﻮﺍ ﺃَﻧَّﻤَﺎ ﺍﻟﺤَﻴﻮٰﺓُ
ﺍﻟﺪُّﻧﻴﺎ ﻟَﻌِﺐٌ ﻭَﻟَﻬﻮٌ ﻭَﺯﻳﻨَﺔٌ
ﻭَﺗَﻔﺎﺧُﺮٌ ﺑَﻴﻨَﻜُﻢ ﻭَﺗَﻜﺎﺛُﺮٌ ﻓِﻰ
ﺍﻷَﻣﻮٰﻝِ ﻭَﺍﻷَﻭﻟٰﺪِ ۖ ﻛَﻤَﺜَﻞِ ﻏَﻴﺚٍ
ﺃَﻋﺠَﺐَ ﺍﻟﻜُﻔّﺎﺭَ ﻧَﺒﺎﺗُﻪُ ﺛُﻢَّ
ﻳَﻬﻴﺞُ ﻓَﺘَﺮﻯٰﻪُ ﻣُﺼﻔَﺮًّﺍ ﺛُﻢَّ
ﻳَﻜﻮﻥُ ﺣُﻄٰﻤًﺎ ۖ ﻭَﻓِﻰ
ﺍﻝﺀﺍﺧِﺮَﺓِ ﻋَﺬﺍﺏٌ ﺷَﺪﻳﺪٌ
ﻭَﻣَﻐﻔِﺮَﺓٌ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭِﺿﻮٰﻥٌ ۚ
ﻭَﻣَﺎ ﺍﻟﺤَﻴﻮٰﺓُ ﺍﻟﺪُّﻧﻴﺎ ﺇِﻟّﺎ ﻣَﺘٰﻊُ
ﺍﻟﻐُﺮﻭﺭِ
[20] তোমরা জেনে রাখ, পার্থিব
জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা,
পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের
প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক
বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল
কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা
শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ
দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে
যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি
এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি।
পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ
কিছু নয়।
[20] Know that the life of this world is
only play and amusement, pomp and
mutual boasting among you, and rivalry
in respect of wealth and children, (it is)
as the likeness of vegetation after rain,
thereof the growth is pleasing to the
tiller; afterwards it dries up and you see
it turning yellow; then it becomes straw.
But in the Hereafter (there is) a severe
torment (for the disbelievers, evil-doers),
and (there is) Forgiveness from Allâh
and (His) Good Pleasure (for the
believers — good-doers), And the life of
this world is only a deceiving enjoyment.
[21] ﺳﺎﺑِﻘﻮﺍ ﺇِﻟﻰٰ ﻣَﻐﻔِﺮَﺓٍ ﻣِﻦ
ﺭَﺑِّﻜُﻢ ﻭَﺟَﻨَّﺔٍ ﻋَﺮﺿُﻬﺎ ﻛَﻌَﺮﺽِ
ﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻭَﺍﻷَﺭﺽِ ﺃُﻋِﺪَّﺕ
ﻟِﻠَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺭُﺳُﻠِﻪِ ۚ
ﺫٰﻟِﻚَ ﻓَﻀﻞُ ﺍﻟﻠَّﻪِ ﻳُﺆﺗﻴﻪِ ﻣَﻦ
ﻳَﺸﺎﺀُ ۚ ﻭَﺍﻟﻠَّﻪُ ﺫُﻭ ﺍﻟﻔَﻀﻞِ
ﺍﻟﻌَﻈﻴﻢِ
[21] তোমরা অগ্রে ধাবিত হও
তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই
জান্নাতের দিকে, যা আকাশ ও
পৃথিবীর মত প্রশস্ত। এটা প্রস্তুত করা
হয়েছে আল্লাহ ও তাঁর রসূলগণের প্রতি
বিশ্বাসস্থাপনকারীদের জন্যে। এটা
আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা, এটা
দান করেন। আল্লাহ মহান কৃপার
অধিকারী।
[21] Race with one another in hastening
towards forgiveness from your Lord
(Allâh), and Paradise the width whereof
is as the width of the heaven and the
earth, prepared for those who believe in
Allâh and His Messengers. That is the
Grace of Allâh which He bestows on
whom He is pleased with. And Allâh is
the Owner of Great Bounty.
[22] ﻣﺎ ﺃَﺻﺎﺏَ ﻣِﻦ ﻣُﺼﻴﺒَﺔٍ
ﻓِﻰ ﺍﻷَﺭﺽِ ﻭَﻻ ﻓﻰ ﺃَﻧﻔُﺴِﻜُﻢ
ﺇِﻟّﺎ ﻓﻰ ﻛِﺘٰﺐٍ ﻣِﻦ ﻗَﺒﻞِ ﺃَﻥ
ﻧَﺒﺮَﺃَﻫﺎ ۚ ﺇِﻥَّ ﺫٰﻟِﻚَ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ
ﻳَﺴﻴﺮٌ
[22] পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে
তোমাদের উপর কোন বিপদ আসে না;
কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে
লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর
পক্ষে সহজ।
[22] No calamity befalls on the earth or
in yourselves but is inscribed in the
Book of Decrees (Al-Lauh Al-Mahfûz),
before We bring it into existence. Verily,
that is easy for Allâh.
[23] ﻟِﻜَﻴﻼ ﺗَﺄﺳَﻮﺍ ﻋَﻠﻰٰ ﻣﺎ
ﻓﺎﺗَﻜُﻢ ﻭَﻻ ﺗَﻔﺮَﺣﻮﺍ ﺑِﻤﺎ
ﺀﺍﺗﻯٰﻜُﻢ ۗ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻻ ﻳُﺤِﺐُّ ﻛُﻞَّ
ﻣُﺨﺘﺎﻝٍ ﻓَﺨﻮﺭٍ
[23] এটা এজন্যে বলা হয়, যাতে
তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত
না হও এবং তিনি তোমাদেরকে যা
দিয়েছেন, তজ্জন্যে উল্লসিত না হও।
আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে
পছন্দ করেন না,
[23] In order that you may not grieve at
the things that you fail to get, nor rejoice
over that which has been given to you.
And Allâh likes not prideful boasters.
[24] ﺍﻟَّﺬﻳﻦَ ﻳَﺒﺨَﻠﻮﻥَ ﻭَﻳَﺄﻣُﺮﻭﻥَ
ﺍﻟﻨّﺎﺱَ ﺑِﺎﻟﺒُﺨﻞِ ۗ ﻭَﻣَﻦ ﻳَﺘَﻮَﻝَّ
ﻓَﺈِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻫُﻮَ ﺍﻟﻐَﻨِﻰُّ ﺍﻟﺤَﻤﻴﺪُ
[24] যারা কৃপণতা করে এবং মানুষকে
কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ
ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে,
আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
[24] Those who are misers and enjoin
upon people miserliness (Allâh is not in
need of their charity). And whosoever
turns away (from Faith — Allâh’s
Monotheism), then Allâh is Rich (Free of
all needs), Worthy of all praise.
[25] ﻟَﻘَﺪ ﺃَﺭﺳَﻠﻨﺎ ﺭُﺳُﻠَﻨﺎ
ﺑِﺎﻟﺒَﻴِّﻨٰﺖِ ﻭَﺃَﻧﺰَﻟﻨﺎ ﻣَﻌَﻬُﻢُ
ﺍﻟﻜِﺘٰﺐَ ﻭَﺍﻟﻤﻴﺰﺍﻥَ ﻟِﻴَﻘﻮﻡَ
ﺍﻟﻨّﺎﺱُ ﺑِﺎﻟﻘِﺴﻂِ ۖ ﻭَﺃَﻧﺰَﻟﻨَﺎ
ﺍﻟﺤَﺪﻳﺪَ ﻓﻴﻪِ ﺑَﺄﺱٌ ﺷَﺪﻳﺪٌ
ﻭَﻣَﻨٰﻔِﻊُ ﻟِﻠﻨّﺎﺱِ ﻭَﻟِﻴَﻌﻠَﻢَ ﺍﻟﻠَّﻪُ
ﻣَﻦ ﻳَﻨﺼُﺮُﻩُ ﻭَﺭُﺳُﻠَﻪُ ﺑِﺎﻟﻐَﻴﺐِ ۚ
ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﻮِﻯٌّ ﻋَﺰﻳﺰٌ
[25] আমি আমার রসূলগণকে সুস্পষ্ট
নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের
সাথে অবতীর্ণ করেছি কিতাব ও
ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ
প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল
করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড
রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার।
এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন
কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে
সাহায্য করে। আল্লাহ শক্তিধর,
পরাক্রমশালী।
[25] Indeed We have sent Our
Messengers with clear proofs, and
revealed with them the Scripture and the
Balance (justice) that mankind may keep
up justice. And We brought forth iron
wherein is mighty power (in matters of
war), as well as many benefits for
mankind, that Allâh may test who it is
that will help Him (His religion), and His
Messengers in the unseen. Verily, Allâh
is All-Strong, All-Mighty.
[26] ﻭَﻟَﻘَﺪ ﺃَﺭﺳَﻠﻨﺎ ﻧﻮﺣًﺎ
ﻭَﺇِﺑﺮٰﻫﻴﻢَ ﻭَﺟَﻌَﻠﻨﺎ ﻓﻰ
ﺫُﺭِّﻳَّﺘِﻬِﻤَﺎ ﺍﻟﻨُّﺒُﻮَّﺓَ ﻭَﺍﻟﻜِﺘٰﺐَ ۖ
ﻓَﻤِﻨﻬُﻢ ﻣُﻬﺘَﺪٍ ۖ ﻭَﻛَﺜﻴﺮٌ ﻣِﻨﻬُﻢ
ﻓٰﺴِﻘﻮﻥَ
[26] আমি নূহ ও ইব্রাহীমকে রসূলরূপে
প্রেরণ করেছি এবং তাদের বংশধরের
মধ্যে নবুওয়ত ও কিতাব অব্যাহত
রেখেছি। অতঃপর তাদের কতক
সৎপথপ্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই
হয়েছে পাপাচারী।
[26] And indeed, We sent Nûh (Noah)
and Ibrahîm (Abraham), and placed in
their offspring Prophethood and
Scripture, And among them there are
some who are guided, but many of them
are Fâsiqûn (rebellious, disobedient to
Allâh).
[27] ﺛُﻢَّ ﻗَﻔَّﻴﻨﺎ ﻋَﻠﻰٰ ﺀﺍﺛٰﺮِﻫِﻢ
ﺑِﺮُﺳُﻠِﻨﺎ ﻭَﻗَﻔَّﻴﻨﺎ ﺑِﻌﻴﺴَﻰ ﺍﺑﻦِ
ﻣَﺮﻳَﻢَ ﻭَﺀﺍﺗَﻴﻨٰﻪُ ﺍﻹِﻧﺠﻴﻞَ
ﻭَﺟَﻌَﻠﻨﺎ ﻓﻰ ﻗُﻠﻮﺏِ ﺍﻟَّﺬﻳﻦَ
ﺍﺗَّﺒَﻌﻮﻩُ ﺭَﺃﻓَﺔً ﻭَﺭَﺣﻤَﺔً
ﻭَﺭَﻫﺒﺎﻧِﻴَّﺔً ﺍﺑﺘَﺪَﻋﻮﻫﺎ ﻣﺎ
ﻛَﺘَﺒﻨٰﻬﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﺇِﻟَّﺎ ﺍﺑﺘِﻐﺎﺀَ
ﺭِﺿﻮٰﻥِ ﺍﻟﻠَّﻪِ ﻓَﻤﺎ ﺭَﻋَﻮﻫﺎ ﺣَﻖَّ
ﺭِﻋﺎﻳَﺘِﻬﺎ ۖ ﻓَـٔﺎﺗَﻴﻨَﺎ ﺍﻟَّﺬﻳﻦَ
ﺀﺍﻣَﻨﻮﺍ ﻣِﻨﻬُﻢ ﺃَﺟﺮَﻫُﻢ ۖ ﻭَﻛَﺜﻴﺮٌ
ﻣِﻨﻬُﻢ ﻓٰﺴِﻘﻮﻥَ
[27] অতঃপর আমি তাদের পশ্চাতে
প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং
তাদের অনুগামী করেছি মরিয়ম তনয়
ঈসাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল।
আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন
করেছি নম্রতা ও দয়া। আর বৈরাগ্য, সে
তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে;
আমি এটা তাদের উপর ফরজ করিনি;
কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের
জন্যে এটা অবলম্বন করেছে। অতঃপর
তারা যথাযথভাবে তা পালন করেনি।
তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল,
আমি তাদেরকে তাদের প্রাপ্য
পুরস্কার দিয়েছি। আর তাদের
অধিকাংশই পাপাচারী।
[27] Then, We sent after them, Our
Messengers, and We sent ‘Īsā (Jesus) son
of Maryam (Mary), and gave him the
Injeel (Gospel). And We ordained in the
hearts of those who followed him,
compassion and mercy. But the
monasticism which they invented for
themselves, We did not prescribe for
them, but (they sought it) only to please
Allâh therewith, but they did not observe
it with the right observance. So We gave
those among them who believed, their
(due) reward, but many of them are
Fâsiqûn (rebellious, disobedient to
Allâh).
[28] ﻳٰﺄَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ
ﺍﻟﻠَّﻪَ ﻭَﺀﺍﻣِﻨﻮﺍ ﺑِﺮَﺳﻮﻟِﻪِ ﻳُﺆﺗِﻜُﻢ
ﻛِﻔﻠَﻴﻦِ ﻣِﻦ ﺭَﺣﻤَﺘِﻪِ ﻭَﻳَﺠﻌَﻞ
ﻟَﻜُﻢ ﻧﻮﺭًﺍ ﺗَﻤﺸﻮﻥَ ﺑِﻪِ ﻭَﻳَﻐﻔِﺮ
ﻟَﻜُﻢ ۚ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻏَﻔﻮﺭٌ ﺭَﺣﻴﻢٌ
[28] মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয়
কর এবং তাঁর রসূলের প্রতি বিশ্বাস
স্থাপন কর। তিনি নিজে অনুগ্রহের
দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন,
তোমাদেরকে দিবেন জ্যোতি, যার
সাহায্যে তোমরা চলবে এবং
তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ
ক্ষমাশীল, দয়াময়।
[28] O you who believe [in Mûsa (Moses)
(i.e. Jews) and ‘Īsā (Jesus) (i.e.
Christians)]! Fear Allâh, and believe in
His Messenger (Muhammad SAW), He
will give you a double portion of His
Mercy, and He will give you a light by
which you shall walk (straight), and He
will forgive you. And Allâh is Oft-
Forgiving, Most Merciful.
[29] ﻟِﺌَﻠّﺎ ﻳَﻌﻠَﻢَ ﺃَﻫﻞُ ﺍﻟﻜِﺘٰﺐِ ﺃَﻟّﺎ
ﻳَﻘﺪِﺭﻭﻥَ ﻋَﻠﻰٰ ﺷَﻲﺀٍ ﻣِﻦ
ﻓَﻀﻞِ ﺍﻟﻠَّﻪِ ۙ ﻭَﺃَﻥَّ ﺍﻟﻔَﻀﻞَ ﺑِﻴَﺪِ
ﺍﻟﻠَّﻪِ ﻳُﺆﺗﻴﻪِ ﻣَﻦ ﻳَﺸﺎﺀُ ۚ ﻭَﺍﻟﻠَّﻪُ
ﺫُﻭ ﺍﻟﻔَﻀﻞِ ﺍﻟﻌَﻈﻴﻢِ
[29] যাতে কিতাবধারীরা জানে যে,
আল্লাহর সামান্য অনুগ্রহের উপর ও
তাদের কোন ক্ষমতা নেই, দয়া
আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা,
তা দান করেন। আল্লাহ মহা
অনুগ্রহশীল।
[29] So that the people of the Scripture
(Jews and Christians) may know that
they have no power whatsoever over the
Grace of Allâh, and that (His) Grace is
(entirely) in His Hand to bestow it on
whomsoever He wills. And Allâh is the
Owner of Great Bounty.
Surah Al Hadid Recitation: Sa’ad Al Ghamdi 1. নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর; প্রজ্ঞাময়। 2. নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম। 3. তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। 4. তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন ছয়দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন। 5. নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁরই। সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। 6. তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত। 7. তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন, তা থেকে ব্যয় কর। অতএব, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে, তাদের জন্যে রয়েছে মহাপুরস্কার। 8. তোমাদের কি হল যে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছ না, অথচ রসূল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন-যদি তোমরা বিশ্বাসী হও। 9. তিনিই তাঁর দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন, যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। 10. তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহই নভোমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকারী? তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে, সে সমান নয়। এরূপ লোকদের মর্যদা বড় তাদের অপেক্ষা, যার পরে ব্যয় করেছে ও জেহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। 11. কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার। 12. যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে, তাদের সম্মুখ ভাগে ও ডানপার্শ্বে তাদের জ্যোতি ছুটোছুটি করবে বলা হবেঃ আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। 13. যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। 14. তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবেঃ হঁযা কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে। এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। 15. অতএব, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপন গ্রহণ করা হবে না। এবং কাফেরদের কাছ থেকেও নয়। তোমাদের সবার আবাস্থল জাহান্নাম। সেটাই তোমাদের সঙ্গী। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। 16. যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী। 17. তোমরা জেনে রাখ, আল্লাহই ভূ-ভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিস্কারভাবে তোমাদের জন্যে আয়াতগুলো ব্যক্ত করেছি, যাতে তোমরা বোঝ। 18. নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীলা নারী, যারা আল্লাহকে উত্তমরূপে ধার দেয়, তাদেরকে দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার। 19. আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে। 20. তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া- কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়। 21. তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যা আকাশ ও পৃথিবীর মত প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তাঁর রসূলগণের প্রতি বিশ্বাসস্থাপনকারীদের জন্যে। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা, এটা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী। 22. পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। 23. এটা এজন্যে বলা হয়, যাতে তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তজ্জন্যে উল্লসিত না হও। আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না, 24. যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। 25. আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। 26. আমি নূহ ও ইব্রাহীমকে রসূলরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুওয়ত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কতক সৎপথপ্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী। 27. অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া। আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই পাপাচারী। 28. মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন, তোমাদেরকে দিবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। 29. যাতে কিতাবধারীরা জানে যে, আল্লাহর সামান্য অনুগ্রহের উপর ও তাদের কোন ক্ষমতা নেই, দয়া আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা, তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।

56. সুরাহ আল ওয়াকিয়াহ (01-96)

 

56. সুরাহ আল ওয়াকিয়াহ (01-96)



ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﺫﺍ ﻭَﻗَﻌَﺖِ ﺍﻟﻮﺍﻗِﻌَﺔُ
[1] যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
[1] When the Event (i.e. the Day of
Resurrection) befalls.
[2] ﻟَﻴﺲَ ﻟِﻮَﻗﻌَﺘِﻬﺎ ﻛﺎﺫِﺑَﺔٌ
[2] যার বাস্তবতায় কোন সংশয় নেই।
[2] And there can be no denyial of its
befalling.
[3] ﺧﺎﻓِﻀَﺔٌ ﺭﺍﻓِﻌَﺔٌ
[3] এটা নীচু করে দেবে, সমুন্নত করে
দেবে।
[3] Bringing low (some — those who will
enter Hell) Exalting (others- those who
will enter Paradise). (Tafsir Ibn-Kathir)
[4] ﺇِﺫﺍ ﺭُﺟَّﺖِ ﺍﻷَﺭﺽُ ﺭَﺟًّﺎ
[4] যখন প্রবলভাবে প্রকম্পিত হবে
পৃথিবী।
[4] When the earth will be shaken with a
terrible shake.
[5] ﻭَﺑُﺴَّﺖِ ﺍﻟﺠِﺒﺎﻝُ ﺑَﺴًّﺎ
[5] এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে
যাবে।
[5] And the mountains will be powdered
to dust.
[6] ﻓَﻜﺎﻧَﺖ ﻫَﺒﺎﺀً ﻣُﻨﺒَﺜًّﺎ
[6] অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত
ধূলিকণা।
[6] So that they will become floating dust
particles.
[7] ﻭَﻛُﻨﺘُﻢ ﺃَﺯﻭٰﺟًﺎ ﺛَﻠٰﺜَﺔً
[7] এবং তোমরা তিনভাবে বিভক্ত
হয়ে পড়বে।
[7] And you (all) will be in three groups.
[8] ﻓَﺄَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﻴﻤَﻨَﺔِ ﻣﺎ
ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﻴﻤَﻨَﺔِ
[8] যারা ডান দিকে, কত ভাগ্যবান
তারা।
[8] So those on the Right Hand (i.e. those
who will be given their Records in their
right hands) — how (fortunate) will be
those on the Right Hand! (As a respect
for them, because they will enter
Paradise).
[9] ﻭَﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﺸـَٔﻤَﺔِ ﻣﺎ
ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﺸـَٔﻤَﺔِ
[9] এবং যারা বামদিকে, কত হতভাগা
তারা।
[9] And those on the Left Hand (i.e. those
who will be given their Record in their
left hands) — how (unfortunate) will be
those on the Left Hand? (As a disgrace
for them, because they will enter Hell).
[10] ﻭَﺍﻟﺴّٰﺒِﻘﻮﻥَ ﺍﻟﺴّٰﺒِﻘﻮﻥَ
[10] অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
[10] And those foremost [(in Islâmic
Faith of Monotheism and in performing
righteous deeds) in the life of this world
on the very first call for to embrace
Islâm,] will be foremost (in Paradise).
[11] ﺃُﻭﻟٰﺌِﻚَ ﺍﻟﻤُﻘَﺮَّﺑﻮﻥَ
[11] তারাই নৈকট্যশীল,
[11] These will be those nearest (to
Allâh).
[12] ﻓﻰ ﺟَﻨّٰﺖِ ﺍﻟﻨَّﻌﻴﻢِ
[12] অবদানের উদ্যানসমূহে,
[12] In the Gardens of Delight (Paradise).
[13] ﺛُﻠَّﺔٌ ﻣِﻦَ ﺍﻷَﻭَّﻟﻴﻦَ
[13] তারা একদল পূর্ববর্তীদের মধ্য
থেকে।
[13] A multitude of those (foremost) will
be from the first generations (who
embraced Islâm).
[14] ﻭَﻗَﻠﻴﻞٌ ﻣِﻦَ ﺍﻝﺀﺍﺧِﺮﻳﻦَ
[14] এবং অল্পসংখ্যক পরবর্তীদের
মধ্যে থেকে।
[14] And a few of those (foremost) will
be from the later generations.
[15] ﻋَﻠﻰٰ ﺳُﺮُﺭٍ ﻣَﻮﺿﻮﻧَﺔٍ
[15] স্বর্ণ খচিত সিংহাসন।
[15] (They will be) on thrones woven
with gold and precious stones,
[16] ﻣُﺘَّﻜِـٔﻴﻦَ ﻋَﻠَﻴﻬﺎ ﻣُﺘَﻘٰﺒِﻠﻴﻦَ
[16] তারা তাতে হেলান দিয়ে বসবে
পরস্পর মুখোমুখি হয়ে।
[16] Reclining thereon, face to face.
[17] ﻳَﻄﻮﻑُ ﻋَﻠَﻴﻬِﻢ ﻭِﻟﺪٰﻥٌ
ﻣُﺨَﻠَّﺪﻭﻥَ
[17] তাদের কাছে ঘোরাফেরা করবে
চির কিশোরেরা।
[17] Immortal boys will go around them
(serving).
[18] ﺑِﺄَﻛﻮﺍﺏٍ ﻭَﺃَﺑﺎﺭﻳﻖَ ﻭَﻛَﺄﺱٍ
ﻣِﻦ ﻣَﻌﻴﻦٍ
[18] পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ
পেয়ালা হাতে নিয়ে,
[18] With cups, and jugs, and a glass of
the flowing wine,
[19] ﻻ ﻳُﺼَﺪَّﻋﻮﻥَ ﻋَﻨﻬﺎ ﻭَﻻ
ﻳُﻨﺰِﻓﻮﻥَ
[19] যা পান করলে তাদের শিরঃপীড়া
হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
[19] Wherefrom they will get neither any
aching of the head, nor any intoxication.
[20] ﻭَﻓٰﻜِﻬَﺔٍ ﻣِﻤّﺎ ﻳَﺘَﺨَﻴَّﺮﻭﻥَ
[20] আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
[20] And with fruit, that they may
choose.
[21] ﻭَﻟَﺤﻢِ ﻃَﻴﺮٍ ﻣِﻤّﺎ ﻳَﺸﺘَﻬﻮﻥَ
[21] এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
[21] And with the flesh of fowls that they
desire.
[22] ﻭَﺣﻮﺭٌ ﻋﻴﻦٌ
[22] তথায় থাকবে আনতনয়না হুরগণ,
[22] And (there will be) Hur (fair
females) with wide, lovely eyes (as wives
for the pious),
[23] ﻛَﺄَﻣﺜٰﻞِ ﺍﻟﻠُّﺆﻟُﺆِ ﺍﻟﻤَﻜﻨﻮﻥِ
[23] আবরণে রক্ষিত মোতির ন্যায়,
[23] Like unto preserved pearls.
[24] ﺟَﺰﺍﺀً ﺑِﻤﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳَﻌﻤَﻠﻮﻥَ
[24] তারা যা কিছু করত, তার
পুরস্কারস্বরূপ।
[24] A reward for what they used to do.
[25] ﻻ ﻳَﺴﻤَﻌﻮﻥَ ﻓﻴﻬﺎ ﻟَﻐﻮًﺍ ﻭَﻻ
ﺗَﺄﺛﻴﻤًﺎ
[25] তারা তথায় অবান্তর ও কোন
খারাপ কথা শুনবে না।
[25] No Laghw (dirty, false, evil vain talk)
will they hear therein, nor any sinful
speech (like backbiting).
[26] ﺇِﻟّﺎ ﻗﻴﻠًﺎ ﺳَﻠٰﻤًﺎ ﺳَﻠٰﻤًﺎ
[26] কিন্তু শুনবে সালাম আর সালাম।
[26] But only the saying of: Salâm!,
Salâm! (greetings with peace) !
[27] ﻭَﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻴَﻤﻴﻦِ ﻣﺎ
ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻴَﻤﻴﻦِ
[27] যারা ডান দিকে থাকবে, তারা
কত ভাগ্যবান।
[27] And those on the Right Hand- how
(fortunate) will be those on the Right
Hand?
[28] ﻓﻰ ﺳِﺪﺭٍ ﻣَﺨﻀﻮﺩٍ
[28] তারা থাকবে কাঁটাবিহীন
বদরিকা বৃক্ষে।
[28] (They will be) among thornless lote-
trees,
[29] ﻭَﻃَﻠﺢٍ ﻣَﻨﻀﻮﺩٍ
[29] এবং কাঁদি কাঁদি কলায়,
[29] And Among Talh (banana-trees)
with fruits piled one above another,
[30] ﻭَﻇِﻞٍّ ﻣَﻤﺪﻭﺩٍ
[30] এবং দীর্ঘ ছায়ায়।
[30] And in shade long-extended,
[31] ﻭَﻣﺎﺀٍ ﻣَﺴﻜﻮﺏٍ
[31] এবং প্রবাহিত পানিতে,
[31] And by water flowing constantly,
[32] ﻭَﻓٰﻜِﻬَﺔٍ ﻛَﺜﻴﺮَﺓٍ
[32] ও প্রচুর ফল-মূলে,
[32] And fruit in plenty,
[33] ﻻ ﻣَﻘﻄﻮﻋَﺔٍ ﻭَﻻ ﻣَﻤﻨﻮﻋَﺔٍ
[33] যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও
নয়,
[33] Whose supply is not cut off (by
change of season) nor are they out of
reach.
[34] ﻭَﻓُﺮُﺵٍ ﻣَﺮﻓﻮﻋَﺔٍ
[34] আর থাকবে সমুন্নত শয্যায়।
[34] And on couches or thrones, raised
high.
[35] ﺇِﻧّﺎ ﺃَﻧﺸَﺄﻧٰﻬُﻦَّ ﺇِﻧﺸﺎﺀً
[35] আমি জান্নাতী রমণীগণকে
বিশেষরূপে সৃষ্টি করেছি।
[35] Verily, We have created them
(maidens) of special creation.
[36] ﻓَﺠَﻌَﻠﻨٰﻬُﻦَّ ﺃَﺑﻜﺎﺭًﺍ
[36] অতঃপর তাদেরকে করেছি
চিরকুমারী।
[36] And made them virgins.
[37] ﻋُﺮُﺑًﺎ ﺃَﺗﺮﺍﺑًﺎ
[37] কামিনী, সমবয়স্কা।
[37] Loving (their husbands only), end
(of) equal age.
[38] ﻟِﺄَﺻﺤٰﺐِ ﺍﻟﻴَﻤﻴﻦِ
[38] ডান দিকের লোকদের জন্যে।
[38] For those on the Right Hand.
[39] ﺛُﻠَّﺔٌ ﻣِﻦَ ﺍﻷَﻭَّﻟﻴﻦَ
[39] তাদের একদল হবে পূর্ববর্তীদের
মধ্য থেকে।
[39] A multitude of those (on the Right
Hand) will be from the first generation
(who embraced Islâm).
[40] ﻭَﺛُﻠَّﺔٌ ﻣِﻦَ ﺍﻝﺀﺍﺧِﺮﻳﻦَ
[40] এবং একদল পরবর্তীদের মধ্য
থেকে।
[40] And a multitude of those (on the
Right Hand) will be from the later
generations.
[41] ﻭَﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﺸِّﻤﺎﻝِ ﻣﺎ
ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﺸِّﻤﺎﻝِ
[41] বামপার্শ্বস্থ লোক, কত না
হতভাগা তারা।
[41] And those on the Left Hand how
(unfortunate) will be those on the Left
Hand?
[42] ﻓﻰ ﺳَﻤﻮﻡٍ ﻭَﺣَﻤﻴﻢٍ
[42] তারা থাকবে প্রখর বাষ্পে এবং
উত্তপ্ত পানিতে,
[42] In fierce hot wind and boiling
water.
[43] ﻭَﻇِﻞٍّ ﻣِﻦ ﻳَﺤﻤﻮﻡٍ
[43] এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
[43] And shadow of black smoke.
[44] ﻻ ﺑﺎﺭِﺩٍ ﻭَﻻ ﻛَﺮﻳﻢٍ
[44] যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
[44] (That shadow) neither cool, nor
(even) pleasant,
[45] ﺇِﻧَّﻬُﻢ ﻛﺎﻧﻮﺍ ﻗَﺒﻞَ ﺫٰﻟِﻚَ
ﻣُﺘﺮَﻓﻴﻦَ
[45] তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল
ছিল।
[45] Verily, before that, they indulged in
luxury,
[46] ﻭَﻛﺎﻧﻮﺍ ﻳُﺼِﺮّﻭﻥَ ﻋَﻠَﻰ
ﺍﻟﺤِﻨﺚِ ﺍﻟﻌَﻈﻴﻢِ
[46] তারা সদাসর্বদা ঘোরতর
পাপকর্মে ডুবে থাকত।
[46] And were persisting in great sin
(joining partners in worship along with
Allâh, committing murder and other
crimes).
[47] ﻭَﻛﺎﻧﻮﺍ ﻳَﻘﻮﻟﻮﻥَ ﺃَﺋِﺬﺍ ﻣِﺘﻨﺎ
ﻭَﻛُﻨّﺎ ﺗُﺮﺍﺑًﺎ ﻭَﻋِﻈٰﻤًﺎ ﺃَﺀِﻧّﺎ
ﻟَﻤَﺒﻌﻮﺛﻮﻥَ
[47] তারা বলতঃ আমরা যখন মরে অস্থি
ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি
পুনরুত্থিত হব?
[47] And they used to say: “When we die
and become dust and bones, shall we
then indeed be resurrected?
[48] ﺃَﻭَﺀﺍﺑﺎﺅُﻧَﺎ ﺍﻷَﻭَّﻟﻮﻥَ
[48] এবং আমাদের পূর্বপুরুষগণও!
[48] “And also our forefathers?”
[49] ﻗُﻞ ﺇِﻥَّ ﺍﻷَﻭَّﻟﻴﻦَ
ﻭَﺍﻝﺀﺍﺧِﺮﻳﻦَ
[49] বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
[49] Say (O Muhammad SAW): “(Yes)
verily, those of old, and those of later
times.
[50] ﻟَﻤَﺠﻤﻮﻋﻮﻥَ ﺇِﻟﻰٰ ﻣﻴﻘٰﺖِ
ﻳَﻮﻡٍ ﻣَﻌﻠﻮﻡٍ
[50] সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট
দিনের নির্দিষ্ট সময়ে।
[50] “All will surely be gathered together
for appointed Meeting of a known Day.
[51] ﺛُﻢَّ ﺇِﻧَّﻜُﻢ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻀّﺎﻟّﻮﻥَ
ﺍﻟﻤُﻜَﺬِّﺑﻮﻥَ
[51] অতঃপর হে পথভ্রষ্ট,
মিথ্যারোপকারীগণ।
[51] “Then moreover, verily, you the
erring-ones, the deniers (of
Resurrection)!
[52] ﻝَﺀﺍﻛِﻠﻮﻥَ ﻣِﻦ ﺷَﺠَﺮٍ ﻣِﻦ
ﺯَﻗّﻮﻡٍ
[52] তোমরা অবশ্যই ভক্ষণ করবে
যাক্কুম বৃক্ষ থেকে,
[52] “You verily will eat of the trees of
Zaqqûm.
[53] ﻓَﻤﺎﻟِـٔﻮﻥَ ﻣِﻨﻬَﺎ ﺍﻟﺒُﻄﻮﻥَ
[53] অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
[53] “Then you will fill your bellies
therewith,
[54] ﻓَﺸٰﺮِﺑﻮﻥَ ﻋَﻠَﻴﻪِ ﻣِﻦَ
ﺍﻟﺤَﻤﻴﻢِ
[54] অতঃপর তার উপর পান করবে
উত্তপ্ত পানি।
[54] “And drink boiling water on top of
it.
[55] ﻓَﺸٰﺮِﺑﻮﻥَ ﺷُﺮﺏَ ﺍﻟﻬﻴﻢِ
[55] পান করবে পিপাসিত উটের ন্যায়।
[55] “And you will drink (that) like
thirsty camels!”
[56] ﻫٰﺬﺍ ﻧُﺰُﻟُﻬُﻢ ﻳَﻮﻡَ ﺍﻟﺪّﻳﻦِ
[56] কেয়ামতের দিন এটাই হবে তাদের
আপ্যায়ন।
[56] That will be their entertainment on
the Day of Recompense!
[57] ﻧَﺤﻦُ ﺧَﻠَﻘﻨٰﻜُﻢ ﻓَﻠَﻮﻻ
ﺗُﺼَﺪِّﻗﻮﻥَ
[57] আমি সৃষ্টি করেছি তোমাদেরকে।
অতঃপর কেন তোমরা তা সত্য বলে
বিশ্বাস কর না।
[57] We created you, then why do you
believe not?
[58] ﺃَﻓَﺮَﺀَﻳﺘُﻢ ﻣﺎ ﺗُﻤﻨﻮﻥَ
[58] তোমরা কি ভেবে দেখেছ,
তোমাদের বীর্যপাত সম্পর্কে।
[58] Then tell Me (about) the (human)
semen that you emit.
[59] ﺀَﺃَﻧﺘُﻢ ﺗَﺨﻠُﻘﻮﻧَﻪُ ﺃَﻡ ﻧَﺤﻦُ
ﺍﻟﺨٰﻠِﻘﻮﻥَ
[59] তোমরা তাকে সৃষ্টি কর, না আমি
সৃষ্টি করি?
[59] Is it you who create it (i.e. make this
semen into a perfect human being), or
are We the Creator?
[60] ﻧَﺤﻦُ ﻗَﺪَّﺭﻧﺎ ﺑَﻴﻨَﻜُﻢُ ﺍﻟﻤَﻮﺕَ
ﻭَﻣﺎ ﻧَﺤﻦُ ﺑِﻤَﺴﺒﻮﻗﻴﻦَ
[60] আমি তোমাদের মৃত্যুকাল
নির্ধারিত করেছি এবং আমি অক্ষম
নই।
[60] We have decreed death to you all,
and We are not outstripped,
[61] ﻋَﻠﻰٰ ﺃَﻥ ﻧُﺒَﺪِّﻝَ ﺃَﻣﺜٰﻠَﻜُﻢ
ﻭَﻧُﻨﺸِﺌَﻜُﻢ ﻓﻰ ﻣﺎ ﻻ ﺗَﻌﻠَﻤﻮﻥَ
[61] এ ব্যাপারে যে, তোমাদের
পরিবর্তে তোমাদের মত লোককে
নিয়ে আসি এবং তোমাদেরকে এমন
করে দেই, যা তোমরা জান না।
[61] To transfigure you and create you in
(forms) that you know not.
[62] ﻭَﻟَﻘَﺪ ﻋَﻠِﻤﺘُﻢُ ﺍﻟﻨَّﺸﺄَﺓَ
ﺍﻷﻭﻟﻰٰ ﻓَﻠَﻮﻻ ﺗَﺬَﻛَّﺮﻭﻥَ
[62] তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি
সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না
কেন?
[62] And indeed, you have already
known the first form of creation (i.e. the
creation of Adam), why then do you not
remember (or take heed)?
[63] ﺃَﻓَﺮَﺀَﻳﺘُﻢ ﻣﺎ ﺗَﺤﺮُﺛﻮﻥَ
[63] তোমরা যে বীজ বপন কর, সে
সম্পর্কে ভেবে দেখেছ কি?
[63] Then tell Me! about seed that you
sow in the ground.
[64] ﺀَﺃَﻧﺘُﻢ ﺗَﺰﺭَﻋﻮﻧَﻪُ ﺃَﻡ ﻧَﺤﻦُ
ﺍﻟﺰّٰﺭِﻋﻮﻥَ
[64] তোমরা তাকে উৎপন্ন কর, না আমি
উৎপন্নকারী ?
[64] Is it you that make it grow, or are
We the Grower?
[65] ﻟَﻮ ﻧَﺸﺎﺀُ ﻟَﺠَﻌَﻠﻨٰﻪُ ﺣُﻄٰﻤًﺎ
ﻓَﻈَﻠﺘُﻢ ﺗَﻔَﻜَّﻬﻮﻥَ
[65] আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা
করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে
তোমরা বিস্ময়াবিষ্ট।
[65] Were it Our Will, We could crumble
it to dry pieces, and you would be
regretful (or left in wonderment). (Tafsir
Ibn-Kathir)
[66] ﺇِﻧّﺎ ﻟَﻤُﻐﺮَﻣﻮﻥَ
[66] বলবেঃ আমরা তো ঋণের চাপে
পড়ে গেলাম;
[66] (Saying): “We are indeed
Mughramûn (i.e. ruined or have lost the
money without any profit, or are
punished by the loss of all that we spend
for cultivation)! (Tafsir Al-Qurtubî)
[67] ﺑَﻞ ﻧَﺤﻦُ ﻣَﺤﺮﻭﻣﻮﻥَ
[67] বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
[67] “Nay, but we are deprived!”
[68] ﺃَﻓَﺮَﺀَﻳﺘُﻢُ ﺍﻟﻤﺎﺀَ ﺍﻟَّﺬﻯ
ﺗَﺸﺮَﺑﻮﻥَ
[68] তোমরা যে পানি পান কর, সে
সম্পর্কে ভেবে দেখেছ কি?
[68] Then tell Me about the water that
you drink.
[69] ﺀَﺃَﻧﺘُﻢ ﺃَﻧﺰَﻟﺘُﻤﻮﻩُ ﻣِﻦَ
ﺍﻟﻤُﺰﻥِ ﺃَﻡ ﻧَﺤﻦُ ﺍﻟﻤُﻨﺰِﻟﻮﻥَ
[69] তোমরা তা মেঘ থেকে নামিয়ে
আন, না আমি বর্ষন করি?
[69] Is it you who cause it from the
rainclouds to come down, or are We the
Causer of it to come down?
[70] ﻟَﻮ ﻧَﺸﺎﺀُ ﺟَﻌَﻠﻨٰﻪُ ﺃُﺟﺎﺟًﺎ
ﻓَﻠَﻮﻻ ﺗَﺸﻜُﺮﻭﻥَ
[70] আমি ইচ্ছা করলে তাকে লোনা
করে দিতে পারি, অতঃপর তোমরা
কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
[70] If We willed, We verily could make
it salt (and undrinkable), why then do
you not give thanks (to Allâh)?
[71] ﺃَﻓَﺮَﺀَﻳﺘُﻢُ ﺍﻟﻨّﺎﺭَ ﺍﻟَّﺘﻰ
ﺗﻮﺭﻭﻥَ
[71] তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর,
সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
[71] Then tell Me about the fire which
you kindle.
[72] ﺀَﺃَﻧﺘُﻢ ﺃَﻧﺸَﺄﺗُﻢ ﺷَﺠَﺮَﺗَﻬﺎ
ﺃَﻡ ﻧَﺤﻦُ ﺍﻟﻤُﻨﺸِـٔﻮﻥَ
[72] তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ,
না আমি সৃষ্টি করেছি ?
[72] Is it you who made the tree thereof
to grow, or are We the Grower?
[73] ﻧَﺤﻦُ ﺟَﻌَﻠﻨٰﻬﺎ ﺗَﺬﻛِﺮَﺓً
ﻭَﻣَﺘٰﻌًﺎ ﻟِﻠﻤُﻘﻮﻳﻦَ
[73] আমি সেই বৃক্ষকে করেছি
স্মরণিকা এবং মরুবাসীদের জন্য
সামগ্রী।
[73] We have made it a Reminder (of the
Hell-fire, in the Hereafter); and an
article of use for the travellers (and all
the others, in this world).
[74] ﻓَﺴَﺒِّﺢ ﺑِﺎﺳﻢِ ﺭَﺑِّﻚَ
ﺍﻟﻌَﻈﻴﻢِ
[74] অতএব, আপনি আপনার মহান
পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা
করুন।
[74] Then glorify with praises the Name
of your Lord, the Most Great.
[75] ۞ ﻓَﻼ ﺃُﻗﺴِﻢُ ﺑِﻤَﻮٰﻗِﻊِ
ﺍﻟﻨُّﺠﻮﻡِ
[75] অতএব, আমি তারকারাজির
অস্তাচলের শপথ করছি,
[75] So I swear by the setting of the stars.
[76] ﻭَﺇِﻧَّﻪُ ﻟَﻘَﺴَﻢٌ ﻟَﻮ ﺗَﻌﻠَﻤﻮﻥَ
ﻋَﻈﻴﻢٌ
[76] নিশ্চয় এটা এক মহা শপথ-যদি
তোমরা জানতে।
[76] And verily, that is indeed a great
oath, if you but know.
[77] ﺇِﻧَّﻪُ ﻟَﻘُﺮﺀﺍﻥٌ ﻛَﺮﻳﻢٌ
[77] নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
[77] That (this) is indeed an honourable
recitation (the Noble Qur’ân).
[78] ﻓﻰ ﻛِﺘٰﺐٍ ﻣَﻜﻨﻮﻥٍ
[78] যা আছে এক গোপন কিতাবে,
[78] In a Book well-guarded (with Allâh
in the heaven i.e. Al-Lauh Al-Mahfûz).
[79] ﻻ ﻳَﻤَﺴُّﻪُ ﺇِﻟَّﺎ ﺍﻟﻤُﻄَﻬَّﺮﻭﻥَ
[79] যারা পাক-পবিত্র, তারা ব্যতীত
অন্য কেউ একে স্পর্শ করবে না।
[79] Which (that Book with Allâh) none
can touch but the purified (i.e. the
angels).
[80] ﺗَﻨﺰﻳﻞٌ ﻣِﻦ ﺭَﺏِّ ﺍﻟﻌٰﻠَﻤﻴﻦَ
[80] এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে
অবতীর্ণ।
[80] A Revelation (this Qur’ân) from the
Lord of the ‘Alamîn (mankind, jinn and
all that exists).
[81] ﺃَﻓَﺒِﻬٰﺬَﺍ ﺍﻟﺤَﺪﻳﺚِ ﺃَﻧﺘُﻢ
ﻣُﺪﻫِﻨﻮﻥَ
[81] তবুও কি তোমরা এই বাণীর প্রতি
শৈথিল্য পদর্শন করবে?
[81] Is it such a talk (this Qur’an) that
you (disbelievers) deny?
[82] ﻭَﺗَﺠﻌَﻠﻮﻥَ ﺭِﺯﻗَﻜُﻢ ﺃَﻧَّﻜُﻢ
ﺗُﻜَﺬِّﺑﻮﻥَ
[82] এবং একে মিথ্যা বলাকেই
তোমরা তোমাদের ভূমিকায় পরিণত
করবে?
[82] And instead (of thanking Allâh) for
the provision He gives you, you deny
(Him by disbelief)!
[83] ﻓَﻠَﻮﻻ ﺇِﺫﺍ ﺑَﻠَﻐَﺖِ ﺍﻟﺤُﻠﻘﻮﻡَ
[83] অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত
হয়।
[83] Then why do you not (intervene)
when (the soul of a dying person)
reaches the throat?
[84] ﻭَﺃَﻧﺘُﻢ ﺣﻴﻨَﺌِﺬٍ ﺗَﻨﻈُﺮﻭﻥَ
[84] এবং তোমরা তাকিয়ে থাক,
[84] And you at the moment are looking
on,
[85] ﻭَﻧَﺤﻦُ ﺃَﻗﺮَﺏُ ﺇِﻟَﻴﻪِ ﻣِﻨﻜُﻢ
ﻭَﻟٰﻜِﻦ ﻻ ﺗُﺒﺼِﺮﻭﻥَ
[85] তখন আমি তোমাদের অপেক্ষা
তার অধিক নিকটে থাকি; কিন্তু
তোমরা দেখ না।
[85] But We (i.e. Our angels who take the
soul) are nearer to him than you, but you
see not, (Tafsir At-Tabarî)
[86] ﻓَﻠَﻮﻻ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢ ﻏَﻴﺮَ
ﻣَﺪﻳﻨﻴﻦَ
[86] যদি তোমাদের হিসাব-কিতাব না
হওয়াই ঠিক হয়,
[86] Then why do you not, if you are
exempt from the reckoning and
recompense (punishment) —
[87] ﺗَﺮﺟِﻌﻮﻧَﻬﺎ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢ
ﺻٰﺪِﻗﻴﻦَ
[87] তবে তোমরা এই আত্মাকে ফিরাও
না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
[87] Bring back the soul (to its body), if
you are truthful?
[88] ﻓَﺄَﻣّﺎ ﺇِﻥ ﻛﺎﻥَ ﻣِﻦَ
ﺍﻟﻤُﻘَﺮَّﺑﻴﻦَ
[88] যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
[88] Then, if he (the dying person) be of
the Muqarrabûn (those brought near to
Allâh),
[89] ﻓَﺮَﻭﺡٌ ﻭَﺭَﻳﺤﺎﻥٌ ﻭَﺟَﻨَّﺖُ
ﻧَﻌﻴﻢٍ
[89] তবে তার জন্যে আছে সুখ, উত্তম
রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
[89] (There is for him) rest and
provision, and a Garden of Delights
(Paradise).
[90] ﻭَﺃَﻣّﺎ ﺇِﻥ ﻛﺎﻥَ ﻣِﻦ ﺃَﺻﺤٰﺐِ
ﺍﻟﻴَﻤﻴﻦِ
[90] আর যদি সে ডান পার্শ্বস্থদের
একজন হয়,
[90] And if he (the dying person) be of
those on the Right Hand,
[91] ﻓَﺴَﻠٰﻢٌ ﻟَﻚَ ﻣِﻦ ﺃَﺻﺤٰﺐِ
ﺍﻟﻴَﻤﻴﻦِ
[91] তবে তাকে বলা হবেঃ তোমার
জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে
সালাম।
[91] Then there is safety and peace (from
the Punishment of Allâh) for those on the
Right Hand.
[92] ﻭَﺃَﻣّﺎ ﺇِﻥ ﻛﺎﻥَ ﻣِﻦَ
ﺍﻟﻤُﻜَﺬِّﺑﻴﻦَ ﺍﻟﻀّﺎﻟّﻴﻦَ
[92] আর যদি সে পথভ্রষ্ট
মিথ্যারোপকারীদের একজন হয়,
[92] But if he (the dying person) be of
the denying (of the Resurrection), the
erring (away from the Right Path of
Islâmic Monotheism),
[93] ﻓَﻨُﺰُﻝٌ ﻣِﻦ ﺣَﻤﻴﻢٍ
[93] তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত
পানি দ্বারা।
[93] Then for him is entertainment with
boiling water.
[94] ﻭَﺗَﺼﻠِﻴَﺔُ ﺟَﺤﻴﻢٍ
[94] এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
[94] And burning in Hell-fire.
[95] ﺇِﻥَّ ﻫٰﺬﺍ ﻟَﻬُﻮَ ﺣَﻖُّ ﺍﻟﻴَﻘﻴﻦِ
[95] এটা ধ্রুব সত্য।
[95] Verily, this! This is an absolute
Truth with certainty.
[96] ﻓَﺴَﺒِّﺢ ﺑِﺎﺳﻢِ ﺭَﺑِّﻚَ
ﺍﻟﻌَﻈﻴﻢِ
[96] অতএব, আপনি আপনার মহান
পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা
করুন।
[96] So glorify with praises the Name of
your Lord, the Most Great..
Surah Al Waqiah Recitation: Sa’ad Al Ghamdi 1. যখন কিয়ামতের ঘটনা ঘটবে, 2. যার বাস্তবতায় কোন সংশয় নেই। 3. এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। 4. যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। 5. এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। 6. অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। 7. এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। 8. যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা। 9. এবং যারা বামদিকে, কত হতভাগা তারা। 10. অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। 11. তারাই নৈকট্যশীল, 12. অবদানের উদ্যানসমূহে, 13. তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। 14. এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে। 15. স্বর্ণ খচিত সিংহাসন। 16. তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। 17. তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। 18. পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, 19. যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না। 20. আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে, 21. এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। 22. তথায় থাকবে আনতনয়না হুরগণ, 23. আবরণে রক্ষিত মোতির ন্যায়, 24. তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। 25. তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। 26. কিন্তু শুনবে সালাম আর সালাম। 27. যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। 28. তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। 29. এবং কাঁদি কাঁদি কলায়, 30. এবং দীর্ঘ ছায়ায়। 31. এবং প্রবাহিত পানিতে, 32. ও প্রচুর ফল-মূলে, 33. যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়, 34. আর থাকবে সমুন্নত শয্যায়। 35. আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। 36. অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। 37. কামিনী, সমবয়স্কা। 38. ডান দিকের লোকদের জন্যে। 39. তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। 40. এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। 41. বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা। 42. তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে, 43. এবং ধুম্রকুঞ্জের ছায়ায়। 44. যা শীতল নয় এবং আরামদায়কও নয়। 45. তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। 46. তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। 47. তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? 48. এবং আমাদের পূর্বপুরুষগণও! 49. বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ, 50. সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। 51. অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। 52. তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, 53. অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, 54. অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। 55. পান করবে পিপাসিত উটের ন্যায়। 56. কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। 57. আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। 58. তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। 59. তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? 60. আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। 61. এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না। 62. তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন? 63. তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? 64. তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? 65. আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। 66. বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; 67. বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। 68. তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? 69. তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? 70. আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না? 71. তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? 72. তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ? 73. আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। 74. অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। 75. অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, 76. নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। 77. নিশ্চয় এটা সম্মানিত কোরআন, 78. যা আছে এক গোপন কিতাবে, 79. যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। 80. এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। 81. তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? 82. এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? 83. অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। 84. এবং তোমরা তাকিয়ে থাক, 85. তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। 86. যদি তোমাদের হিসাব- কিতাব না হওয়াই ঠিক হয়, 87. তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? 88. যদি সে নৈকট্যশীলদের একজন হয়; 89. তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান। 90. আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, 91. তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম। 92. আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, 93. তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। 94. এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। 95. এটা ধ্রুব সত্য। 96. অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

55. সুরাহ আর রহমান (01-78)

 

55. সুরাহ আর রহমান (01-78)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻟﺮَّﺣﻤٰﻦُ
[1] করুনাময় আল্লাহ।
[1] The Most Gracious (Allâh)!
[2] ﻋَﻠَّﻢَ ﺍﻟﻘُﺮﺀﺍﻥَ
[2] শিক্ষা দিয়েছেন কোরআন,
[2] He has taught (you mankind) the
Qur’ân (by His Mercy).
[3] ﺧَﻠَﻖَ ﺍﻹِﻧﺴٰﻦَ
[3] সৃষ্টি করেছেন মানুষ,
[3] He created man.
[4] ﻋَﻠَّﻤَﻪُ ﺍﻟﺒَﻴﺎﻥَ
[4] তাকে শিখিয়েছেন বর্ণনা।
[4] He taught him eloquent speech.
[5] ﺍﻟﺸَّﻤﺲُ ﻭَﺍﻟﻘَﻤَﺮُ ﺑِﺤُﺴﺒﺎﻥٍ
[5] সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
[5] The sun and the moon run on their
fixed courses (exactly) calculated with
measured out stages for each (for
reckoning).
[6] ﻭَﺍﻟﻨَّﺠﻢُ ﻭَﺍﻟﺸَّﺠَﺮُ
ﻳَﺴﺠُﺪﺍﻥِ
[6] এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত
আছে।
[6] And the herbs (or stars) and the trees
both prostrate themselves. (to Allah. See
V.22:18). (Tafsir Ibn Kathir)
[7] ﻭَﺍﻟﺴَّﻤﺎﺀَ ﺭَﻓَﻌَﻬﺎ ﻭَﻭَﺿَﻊَ
ﺍﻟﻤﻴﺰﺍﻥَ
[7] তিনি আকাশকে করেছেন সমুন্নত
এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
[7] And the heaven He has raised it high,
and He has set up the Balance.
[8] ﺃَﻟّﺎ ﺗَﻄﻐَﻮﺍ ﻓِﻰ ﺍﻟﻤﻴﺰﺍﻥِ
[8] যাতে তোমরা সীমালংঘন না কর
তুলাদন্ডে।
[8] In order that you may not transgress
(due) balance.
[9] ﻭَﺃَﻗﻴﻤُﻮﺍ ﺍﻟﻮَﺯﻥَ ﺑِﺎﻟﻘِﺴﻂِ
ﻭَﻻ ﺗُﺨﺴِﺮُﻭﺍ ﺍﻟﻤﻴﺰﺍﻥَ
[9] তোমরা ন্যায্য ওজন কায়েম কর
এবং ওজনে কম দিয়ো না।
[9] And observe the weight with equity
and do not make the balance deficient.
[10] ﻭَﺍﻷَﺭﺽَ ﻭَﺿَﻌَﻬﺎ ﻟِﻸَﻧﺎﻡِ
[10] তিনি পৃথিবীকে স্থাপন করেছেন
সৃষ্টজীবের জন্যে।
[10] And the earth He has put down
(laid) for the creatures.
[11] ﻓﻴﻬﺎ ﻓٰﻜِﻬَﺔٌ ﻭَﺍﻟﻨَّﺨﻞُ ﺫﺍﺕُ
ﺍﻷَﻛﻤﺎﻡِ
[11] এতে আছে ফলমূল এবং
বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
[11] Therein are fruits, date-palms
producing sheathed fruit-stalks
(enclosing dates).
[12] ﻭَﺍﻟﺤَﺐُّ ﺫُﻭ ﺍﻟﻌَﺼﻒِ
ﻭَﺍﻟﺮَّﻳﺤﺎﻥُ
[12] আর আছে খোসাবিশিষ্ট শস্য ও
সুগন্ধি ফুল।
[12] And also corn, with (its) leaves and
stalk for fodder, and sweet-scented
plants.
[13] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[13] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অনুগ্রহকে
অস্বীকার করবে?
[13] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[14] ﺧَﻠَﻖَ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻣِﻦ ﺻَﻠﺼٰﻞٍ
ﻛَﺎﻟﻔَﺨّﺎﺭِ
[14] তিনি মানুষকে সৃষ্টি করেছেন
পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা
থেকে।
[14] He created man (Adam) from
sounding clay like the clay of pottery.
[15] ﻭَﺧَﻠَﻖَ ﺍﻟﺠﺎﻥَّ ﻣِﻦ ﻣﺎﺭِﺝٍ
ﻣِﻦ ﻧﺎﺭٍ
[15] এবং জিনকে সৃষ্টি করেছেন
অগ্নিশিখা থেকে।
[15] And the jinn He created from a
smokeless flame of fire.
[16] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[16] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অনুগ্রহ
অস্বীকার করবে?
[16] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[17] ﺭَﺏُّ ﺍﻟﻤَﺸﺮِﻗَﻴﻦِ ﻭَﺭَﺏُّ
ﺍﻟﻤَﻐﺮِﺑَﻴﻦِ
[17] তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের
মালিক।
[17] (He is) the Lord of the two easts
(places of sunrise during early summer
and early winter) and the Lord of the
two wests (places of sunset during early
summer and early winter).
[18] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[18] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[18] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[19] ﻣَﺮَﺝَ ﺍﻟﺒَﺤﺮَﻳﻦِ ﻳَﻠﺘَﻘِﻴﺎﻥِ
[19] তিনি পাশাপাশি দুই দরিয়া
প্রবাহিত করেছেন।
[19] He has let loose the two seas (the salt
and the frsh water) meeting together.
[20] ﺑَﻴﻨَﻬُﻤﺎ ﺑَﺮﺯَﺥٌ ﻻ ﻳَﺒﻐِﻴﺎﻥِ
[20] উভয়ের মাঝখানে রয়েছে এক
অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
[20] Between them is a barrier which
none of them can transgress.
[21] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[21] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[21] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[22] ﻳَﺨﺮُﺝُ ﻣِﻨﻬُﻤَﺎ ﺍﻟﻠُّﺆﻟُﺆُ
ﻭَﺍﻟﻤَﺮﺟﺎﻥُ
[22] উভয় দরিয়া থেকে উৎপন্ন হয়
মোতি ও প্রবাল।
[22] Out of them both come out pearl and
coral.
[23] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[23] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[23] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[24] ﻭَﻟَﻪُ ﺍﻟﺠَﻮﺍﺭِ ﺍﻟﻤُﻨﺸَـٔﺎﺕُ
ﻓِﻰ ﺍﻟﺒَﺤﺮِ ﻛَﺎﻷَﻋﻠٰﻢِ
[24] দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য
জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
[24] And His are the ships going and
coming in the seas, like mountains.
[25] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[25] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[25] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[26] ﻛُﻞُّ ﻣَﻦ ﻋَﻠَﻴﻬﺎ ﻓﺎﻥٍ
[26] ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
[26] Whatsoever is on it (the earth) will
perish.
[27] ﻭَﻳَﺒﻘﻰٰ ﻭَﺟﻪُ ﺭَﺑِّﻚَ ﺫُﻭ
ﺍﻟﺠَﻠٰﻞِ ﻭَﺍﻹِﻛﺮﺍﻡِ
[27] একমাত্র আপনার মহিমায় ও
মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
[27] And the Face of your Lord full of
Majesty and Honour will remain forever.
[28] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[28] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[28] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[29] ﻳَﺴـَٔﻠُﻪُ ﻣَﻦ ﻓِﻰ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ
ﻭَﺍﻷَﺭﺽِ ۚ ﻛُﻞَّ ﻳَﻮﻡٍ ﻫُﻮَ ﻓﻰ
ﺷَﺄﻥٍ
[29] নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর
কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন
না কোন কাজে রত আছেন।
[29] Whosoever is in the heavens and on
earth begs of Him (its needs from Him).
Every day He is (engaged) in some affair
(such as giving honour or disgrace to
some, life or death to some, etc.)!
[30] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[30] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[30] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[31] ﺳَﻨَﻔﺮُﻍُ ﻟَﻜُﻢ ﺃَﻳُّﻪَ ﺍﻟﺜَّﻘَﻼﻥِ
[31] হে জিন ও মানব! আমি শীঘ্রই
তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
[31] We shall attend to you, O you two
classes (jinn and men)!
[32] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[32] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[32] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[33] ﻳٰﻤَﻌﺸَﺮَ ﺍﻟﺠِﻦِّ ﻭَﺍﻹِﻧﺲِ ﺇِﻥِ
ﺍﺳﺘَﻄَﻌﺘُﻢ ﺃَﻥ ﺗَﻨﻔُﺬﻭﺍ ﻣِﻦ
ﺃَﻗﻄﺎﺭِ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَﺍﻷَﺭﺽِ
ﻓَﺎﻧﻔُﺬﻭﺍ ۚ ﻻ ﺗَﻨﻔُﺬﻭﻥَ ﺇِﻟّﺎ
ﺑِﺴُﻠﻄٰﻦٍ
[33] হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও
ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি
তোমাদের সাধ্যে কুলায়, তবে
অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত
তোমরা তা অতিক্রম করতে পারবে
না।
[33] O assembly of jinn and men! If you
have power to pass beyond the zones of
the heavens and the earth, then pass
beyond (them)! But you will never be
able to pass them, except with authority
(from Allâh)!
[34] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[34] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[34] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[35] ﻳُﺮﺳَﻞُ ﻋَﻠَﻴﻜُﻤﺎ ﺷُﻮﺍﻅٌ ﻣِﻦ
ﻧﺎﺭٍ ﻭَﻧُﺤﺎﺱٌ ﻓَﻼ ﺗَﻨﺘَﺼِﺮﺍﻥِ
[35] ছাড়া হবে তোমাদের প্রতি
অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন
তোমরা সেসব প্রতিহত করতে পারবে
না।
[35] There will be sent against you both,
smokeless flames of fire and (molten)
brass, and you will not be able to defend
yourselves.
[36] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[36] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[36] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[37] ﻓَﺈِﺫَﺍ ﺍﻧﺸَﻘَّﺖِ ﺍﻟﺴَّﻤﺎﺀُ
ﻓَﻜﺎﻧَﺖ ﻭَﺭﺩَﺓً ﻛَﺎﻟﺪِّﻫﺎﻥِ
[37] যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন
সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত
হয়ে যাবে।
[37] Then when the heaven is rent
asunder, and it becomes rosy or red like
red-oil, or red hide — (See V.70:8|)
[38] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[38] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[38] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[39] ﻓَﻴَﻮﻣَﺌِﺬٍ ﻻ ﻳُﺴـَٔﻞُ ﻋَﻦ
ﺫَﻧﺒِﻪِ ﺇِﻧﺲٌ ﻭَﻻ ﺟﺎﻥٌّ
[39] সেদিন মানুষ না তার অপরাধ
সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
[39] So on that Day no question will be
asked of man or jinni as to his sin,
[because they have already been known
from their faces either white (dwellers of
Paradise – true believers of Islamic
Monotheism) or black (dwellers of Hell –
polytheists; disbelievers, criminals)].
[40] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[40] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[40] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[41] ﻳُﻌﺮَﻑُ ﺍﻟﻤُﺠﺮِﻣﻮﻥَ
ﺑِﺴﻴﻤٰﻬُﻢ ﻓَﻴُﺆﺧَﺬُ ﺑِﺎﻟﻨَّﻮٰﺻﻰ
ﻭَﺍﻷَﻗﺪﺍﻡِ
[41] অপরাধীদের পরিচয় পাওয়া যাবে
তাদের চেহারা থেকে; অতঃপর তাদের
কপালের চুল ও পা ধরে টেনে নেয়া
হবে।
[41] The Mujrimûn (polytheists,
criminals, sinners) will be known by
their marks (black faces), and they will
be seized by their forelocks and their
feet.
[42] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[42] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[42] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[43] ﻫٰﺬِﻩِ ﺟَﻬَﻨَّﻢُ ﺍﻟَّﺘﻰ ﻳُﻜَﺬِّﺏُ
ﺑِﻬَﺎ ﺍﻟﻤُﺠﺮِﻣﻮﻥَ
[43] এটাই জাহান্নাম, যাকে
অপরাধীরা মিথ্যা বলত।
[43] This is Hell which the Mujrimûn
(polytheists, criminals, sinners) denied.
[44] ﻳَﻄﻮﻓﻮﻥَ ﺑَﻴﻨَﻬﺎ ﻭَﺑَﻴﻦَ
ﺣَﻤﻴﻢٍ ﺀﺍﻥٍ
[44] তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত
পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
[44] They will go between it (Hell) and
the fierce boiling water!
[45] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[45] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[45] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[46] ﻭَﻟِﻤَﻦ ﺧﺎﻑَ ﻣَﻘﺎﻡَ ﺭَﺑِّﻪِ
ﺟَﻨَّﺘﺎﻥِ
[46] যে ব্যক্তি তার পালনকর্তার
সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার
জন্যে রয়েছে দু’টি উদ্যান।
[46] But for him who fears the standing
before his Lord, there will be two
Gardens (i.e. in Paradise).
[47] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[47] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[47] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[48] ﺫَﻭﺍﺗﺎ ﺃَﻓﻨﺎﻥٍ
[48] উভয় উদ্যানই ঘন শাখা-
পল্লববিশিষ্ট।
[48] With spreading branches.
[49] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[49] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[49] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[50] ﻓﻴﻬِﻤﺎ ﻋَﻴﻨﺎﻥِ ﺗَﺠﺮِﻳﺎﻥِ
[50] উভয় উদ্যানে আছে বহমান দুই
প্রস্রবন।
[50] In them (both) will be two springs
flowing (free).
[51] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[51] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[51] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[52] ﻓﻴﻬِﻤﺎ ﻣِﻦ ﻛُﻞِّ ﻓٰﻜِﻬَﺔٍ
ﺯَﻭﺟﺎﻥِ
[52] উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন
রকমের হবে।
[52] In them (both) will be every kind of
fruit in pairs.
[53] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[53] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[53] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[54] ﻣُﺘَّﻜِـٔﻴﻦَ ﻋَﻠﻰٰ ﻓُﺮُﺵٍ
ﺑَﻄﺎﺋِﻨُﻬﺎ ﻣِﻦ ﺇِﺳﺘَﺒﺮَﻕٍ ۚ ﻭَﺟَﻨَﻰ
ﺍﻟﺠَﻨَّﺘَﻴﻦِ ﺩﺍﻥٍ
[54] তারা তথায় রেশমের
আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে
বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট
ঝুলবে।
[54] Reclining upon the couches lined
with silk brocade, and the fruits of the
two Gardens will be near at hand.
[55] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[55] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[55] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[56] ﻓﻴﻬِﻦَّ ﻗٰﺼِﺮٰﺕُ ﺍﻟﻄَّﺮﻑِ ﻟَﻢ
ﻳَﻄﻤِﺜﻬُﻦَّ ﺇِﻧﺲٌ ﻗَﺒﻠَﻬُﻢ ﻭَﻻ
ﺟﺎﻥٌّ
[56] তথায় থাকবে আনতনয়ন রমনীগন,
কোন জিন ও মানব পূর্বে যাদের
ব্যবহার করেনি।
[56] Wherein both will be Qasirat-ut-Tarf
[chaste fmales (wives) restraining their
glances, desiring none expect their
husbands], with whom no man or jinni
has had Tamth before them.
[57] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[57] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[57] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[58] ﻛَﺄَﻧَّﻬُﻦَّ ﺍﻟﻴﺎﻗﻮﺕُ
ﻭَﺍﻟﻤَﺮﺟﺎﻥُ
[58] প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
[58] (In beauty) they are like rubies and
coral.
[59] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[59] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[59] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[60] ﻫَﻞ ﺟَﺰﺍﺀُ ﺍﻹِﺣﺴٰﻦِ ﺇِﻟَّﺎ
ﺍﻹِﺣﺴٰﻦُ
[60] সৎকাজের প্রতিদান উত্তম
পুরস্কার ব্যতীত কি হতে পারে?
[60] Is there any reward for good other
than good?
[61] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[61] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[61] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[62] ﻭَﻣِﻦ ﺩﻭﻧِﻬِﻤﺎ ﺟَﻨَّﺘﺎﻥِ
[62] এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান
রয়েছে।
[62] And besides these two, there are two
other Gardens (i.e. in Paradise).
[63] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[63] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[63] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[64] ﻣُﺪﻫﺎﻣَّﺘﺎﻥِ
[64] কালোমত ঘন সবুজ।
[64] Dark green (in colour).
[65] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[65] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[65] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[66] ﻓﻴﻬِﻤﺎ ﻋَﻴﻨﺎﻥِ ﻧَﻀّﺎﺧَﺘﺎﻥِ
[66] তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
[66] In them (both) will be two springs
gushing forth.
[67] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[67] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[67] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[68] ﻓﻴﻬِﻤﺎ ﻓٰﻜِﻬَﺔٌ ﻭَﻧَﺨﻞٌ
ﻭَﺭُﻣّﺎﻥٌ
[68] তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
[68] In them (both) will be fruits, and
date- palms and pomegranates.
[69] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[69] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[69] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[70] ﻓﻴﻬِﻦَّ ﺧَﻴﺮٰﺕٌ ﺣِﺴﺎﻥٌ
[70] সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী
রমণীগণ।
[70] Therein (Gardens) will be
Khairâtun-Hisân [fair (wives) good and
beautiful].
[71] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[71] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[71] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[72] ﺣﻮﺭٌ ﻣَﻘﺼﻮﺭٰﺕٌ ﻓِﻰ
ﺍﻟﺨِﻴﺎﻡِ
[72] তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
[72] Hûr (beautiful, fair females)
guarded in pavilions;
[73] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[73] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[73] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[74] ﻟَﻢ ﻳَﻄﻤِﺜﻬُﻦَّ ﺇِﻧﺲٌ ﻗَﺒﻠَﻬُﻢ
ﻭَﻻ ﺟﺎﻥٌّ
[74] কোন জিন ও মানব পূর্বে
তাদেরকে স্পর্শ করেনি।
[74] With Whom no man or jinni has
had Tamth before them.
[75] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[75] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[75] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[76] ﻣُﺘَّﻜِـٔﻴﻦَ ﻋَﻠﻰٰ ﺭَﻓﺮَﻑٍ
ﺧُﻀﺮٍ ﻭَﻋَﺒﻘَﺮِﻯٍّ ﺣِﺴﺎﻥٍ
[76] তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট
মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
[76] Reclining on green cushions and
rich beautiful mattresses.
[77] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ
ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
[77] অতএব, তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন অবদানকে
অস্বীকার করবে?
[77] Then which of the Blessings of your
Lord will you both (jinn and men) deny?
[78] ﺗَﺒٰﺮَﻙَ ﺍﺳﻢُ ﺭَﺑِّﻚَ ﺫِﻯ
ﺍﻟﺠَﻠٰﻞِ ﻭَﺍﻹِﻛﺮﺍﻡِ
[78] কত পূণ্যময় আপনার পালনকর্তার
নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
[78] Blessed is the Name of your Lord
(Allâh), the Owner of Majesty and
Honour..
Surah Al Rahman Recitation: Sa’ad Al Ghamdi 1. করুনাময় আল্লাহ। 2. শিক্ষা দিয়েছেন কোরআন, 3. সৃষ্টি করেছেন মানুষ, 4. তাকে শিখিয়েছেন বর্ণনা। 5. সূর্য ও চন্দ্র হিসাবমত চলে। 6. এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। 7. তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড। 8. যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে। 9. তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। 10. তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে। 11. এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ। 12. আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। 13. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? 14. তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। 15. এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। 16. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? 17. তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। 18. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 19. তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। 20. উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। 21. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 22. উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল। 23. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 24. দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন) 25. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 26. ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল। 27. একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। 28. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 29. নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন। 30. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 31. হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব। 32. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 33. হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। 34. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 35. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। 36. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 37. যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে। 38. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 39. সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। 40. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 41. অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে। 42. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 43. এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত। 44. তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। 45. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 46. যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান। 47. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 48. উভয় উদ্যানই ঘন শাখা- পল্লববিশিষ্ট। 49. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 50. উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন। 51. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 52. উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে। 53. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 54. তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। 55. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 56. তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি। 57. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 58. প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ। 59. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 60. সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? 61. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 62. এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে। 63. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 64. কালোমত ঘন সবুজ। 65. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 66. তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। 67. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 68. তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার। 69. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 70. সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। 71. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 72. তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। 73. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 74. কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি। 75. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 76. তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। 77. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? 78. কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। 

54. সুরাহ আল কমার (01-55)

 

54. সুরাহ আল কমার (01-55)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻗﺘَﺮَﺑَﺖِ ﺍﻟﺴّﺎﻋَﺔُ ﻭَﺍﻧﺸَﻖَّ
ﺍﻟﻘَﻤَﺮُ
[1] কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ
হয়েছে।
[1] The Hour has drawn near, and the
moon has been cleft asunder (the people
of Makkah requested Prophet
Muhammad SAW to show them a
miracle, so he showed them the splitting
of the moon).
[2] ﻭَﺇِﻥ ﻳَﺮَﻭﺍ ﺀﺍﻳَﺔً ﻳُﻌﺮِﺿﻮﺍ
ﻭَﻳَﻘﻮﻟﻮﺍ ﺳِﺤﺮٌ ﻣُﺴﺘَﻤِﺮٌّ
[2] তারা যদি কোন নিদর্শন দেখে
তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা
তো চিরাগত জাদু।
[2] And if they see a sign, they turn
away, and say: “This is continuous
magic.”
[3] ﻭَﻛَﺬَّﺑﻮﺍ ﻭَﺍﺗَّﺒَﻌﻮﺍ ﺃَﻫﻮﺍﺀَﻫُﻢ ۚ
ﻭَﻛُﻞُّ ﺃَﻣﺮٍ ﻣُﺴﺘَﻘِﺮٌّ
[3] তারা মিথ্যারোপ করছে এবং
নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে।
প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
[3] They belied (the Verses of Allâh, this
Qur’ân), and followed their own lusts.
And every matter will be settled
[according to the kind of deeds (good
deeds will take their doers to Paradise,
and similarly evil deeds will take their
doers to Hell)].
[4] ﻭَﻟَﻘَﺪ ﺟﺎﺀَﻫُﻢ ﻣِﻦَ ﺍﻷَﻧﺒﺎﺀِ
ﻣﺎ ﻓﻴﻪِ ﻣُﺰﺩَﺟَﺮٌ
[4] তাদের কাছে এমন সংবাদ এসে
গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
[4] And indeed there has come to them
news (in this Qur’ân) wherein there is
(enough warning) to check (them from
evil),
[5] ﺣِﻜﻤَﺔٌ ﺑٰﻠِﻐَﺔٌ ۖ ﻓَﻤﺎ ﺗُﻐﻦِ
ﺍﻟﻨُّﺬُﺭُ
[5] এটা পরিপূর্ণ জ্ঞান, তবে
সতর্ককারীগণ তাদের কোন উপকারে
আসে না।
[5] Perfect wisdom (this Qur’ân), but (the
preaching of) warners benefit them not,
[6] ﻓَﺘَﻮَﻝَّ ﻋَﻨﻬُﻢ ۘ ﻳَﻮﻡَ ﻳَﺪﻉُ
ﺍﻟﺪّﺍﻉِ ﺇِﻟﻰٰ ﺷَﻲﺀٍ ﻧُﻜُﺮٍ
[6] অতএব, আপনি তাদের থেকে মুখ
ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী
আহবান করবে এক অপ্রিয় পরিণামের
দিকে,
[6] So (O Muhammad SAW) withdraw
from them. The Day that the caller will
call (them) to a terrible thing.
[7] ﺧُﺸَّﻌًﺎ ﺃَﺑﺼٰﺮُﻫُﻢ ﻳَﺨﺮُﺟﻮﻥَ
ﻣِﻦَ ﺍﻷَﺟﺪﺍﺙِ ﻛَﺄَﻧَّﻬُﻢ ﺟَﺮﺍﺩٌ
ﻣُﻨﺘَﺸِﺮٌ
[7] তারা তখন অবনমিত নেত্রে কবর
থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল
সদৃশ।
[7] They will come forth, with humbled
eyes from (their) graves as if they were
locusts spread abroad,
[8] ﻣُﻬﻄِﻌﻴﻦَ ﺇِﻟَﻰ ﺍﻟﺪّﺍﻉِ ۖ
ﻳَﻘﻮﻝُ ﺍﻟﻜٰﻔِﺮﻭﻥَ ﻫٰﺬﺍ ﻳَﻮﻡٌ
ﻋَﺴِﺮٌ
[8] তারা আহবানকারীর দিকে
দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ
এটা কঠিন দিন।
[8] Hastening towards The caller, the
disbelievers will say: “This is a hard
Day.”
[9] ۞ ﻛَﺬَّﺑَﺖ ﻗَﺒﻠَﻬُﻢ ﻗَﻮﻡُ
ﻧﻮﺡٍ ﻓَﻜَﺬَّﺑﻮﺍ ﻋَﺒﺪَﻧﺎ ﻭَﻗﺎﻟﻮﺍ
ﻣَﺠﻨﻮﻥٌ ﻭَﺍﺯﺩُﺟِﺮَ
[9] তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও
মিথ্যারোপ করেছিল। তারা
মিথ্যারোপ করেছিল আমার বান্দা
নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো
উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন
করেছিল।
[9] The people of Nûh (Noah) denied
(their Messenger) before them, They
rejected Our slave, and said: “A
madman!” and he was insolently
rebuked and threatened.
[10] ﻓَﺪَﻋﺎ ﺭَﺑَّﻪُ ﺃَﻧّﻰ ﻣَﻐﻠﻮﺏٌ
ﻓَﺎﻧﺘَﺼِﺮ
[10] অতঃপর সে তার পালনকর্তাকে
ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি
প্রতিবিধান কর।
[10] Then he invoked his Lord (saying):
“I have been overcome, so help (me)!”
[11] ﻓَﻔَﺘَﺤﻨﺎ ﺃَﺑﻮٰﺏَ ﺍﻟﺴَّﻤﺎﺀِ
ﺑِﻤﺎﺀٍ ﻣُﻨﻬَﻤِﺮٍ
[11] তখন আমি খুলে দিলাম আকাশের
দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
[11] So We opened the gates of heaven
with water pouring forth.
[12] ﻭَﻓَﺠَّﺮﻧَﺎ ﺍﻷَﺭﺽَ ﻋُﻴﻮﻧًﺎ
ﻓَﺎﻟﺘَﻘَﻰ ﺍﻟﻤﺎﺀُ ﻋَﻠﻰٰ ﺃَﻣﺮٍ ﻗَﺪ
ﻗُﺪِﺭَ
[12] এবং ভুমি থেকে প্রবাহিত করলাম
প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল
এক পরিকম্পিত কাজে।
[12] And We caused the spring to gush
forth from the earth. So the waters (of
the heaven and the earth) met for a
matter predestined
[13] ﻭَﺣَﻤَﻠﻨٰﻪُ ﻋَﻠﻰٰ ﺫﺍﺕِ ﺃَﻟﻮٰﺡٍ
ﻭَﺩُﺳُﺮٍ
[13] আমি নূহকে আরোহণ করালাম এক
কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
[13] And We carried him on a (ship)
made of planks and nails,
[14] ﺗَﺠﺮﻯ ﺑِﺄَﻋﻴُﻨِﻨﺎ ﺟَﺰﺍﺀً ﻟِﻤَﻦ
ﻛﺎﻥَ ﻛُﻔِﺮَ
[14] যা চলত আমার দৃষ্টি সামনে। এটা
তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল,
যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
[14] Floating under Our Eyes, a reward
for him who had been rejected!
[15] ﻭَﻟَﻘَﺪ ﺗَﺮَﻛﻨٰﻬﺎ ﺀﺍﻳَﺔً ﻓَﻬَﻞ
ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[15] আমি একে এক নিদর্শনরূপে রেখে
দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল
আছে কি?
[15] And indeed, We have left this as a
sign, Then is there any that will
remember (or receive admonition)?
[16] ﻓَﻜَﻴﻒَ ﻛﺎﻥَ ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[16] কেমন কঠোর ছিল আমার শাস্তি ও
সতর্কবাণী।
[16] Then how (terrible) was My Torment
and My Warnings?
[17] ﻭَﻟَﻘَﺪ ﻳَﺴَّﺮﻧَﺎ ﺍﻟﻘُﺮﺀﺍﻥَ
ﻟِﻠﺬِّﻛﺮِ ﻓَﻬَﻞ ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[17] আমি কোরআনকে সহজ করে
দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন
চিন্তাশীল আছে কি?
[17] And We have indeed made the
Qur’ân easy to understand and
remember, then is there any one who
will remember (or receive admonition)?
[18] ﻛَﺬَّﺑَﺖ ﻋﺎﺩٌ ﻓَﻜَﻴﻒَ ﻛﺎﻥَ
ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[18] আদ সম্প্রদায় মিথ্যারোপ
করেছিল, অতঃপর কেমন কঠোর
হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
[18] ‘Ad (people) belied (their Prophet,
Hûd), then how (terrible) was My
Torment and My Warnings?
[19] ﺇِﻧّﺎ ﺃَﺭﺳَﻠﻨﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﺭﻳﺤًﺎ
ﺻَﺮﺻَﺮًﺍ ﻓﻰ ﻳَﻮﻡِ ﻧَﺤﺲٍ
ﻣُﺴﺘَﻤِﺮٍّ
[19] আমি তাদের উপর প্রেরণ
করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত
অশুভ দিনে।
[19] Verily, We sent against them a
furious wind of harsh voice on a day of
evil omen and continuous calamity.
[20] ﺗَﻨﺰِﻉُ ﺍﻟﻨّﺎﺱَ ﻛَﺄَﻧَّﻬُﻢ
ﺃَﻋﺠﺎﺯُ ﻧَﺨﻞٍ ﻣُﻨﻘَﻌِﺮٍ
[20] তা মানুষকে উৎখাত করছিল, যেন
তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
[20] Plucking out men as if they were
uprooted stems of date-palms.
[21] ﻓَﻜَﻴﻒَ ﻛﺎﻥَ ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[21] অতঃপর কেমন কঠোর ছিল আমার
শাস্তি ও সতর্কবাণী।
[21] Then, how (terrible) was My
Torment and My Warnings?
[22] ﻭَﻟَﻘَﺪ ﻳَﺴَّﺮﻧَﺎ ﺍﻟﻘُﺮﺀﺍﻥَ
ﻟِﻠﺬِّﻛﺮِ ﻓَﻬَﻞ ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[22] আমি কোরআনকে বোঝার জন্যে
সহজ করে দিয়েছি। অতএব, কোন
চিন্তাশীল আছে কি?
[22] And We have indeed made the
Qur’ân easy to understand and
remember, then is there any that will
remember (or receive admonition)?
[23] ﻛَﺬَّﺑَﺖ ﺛَﻤﻮﺩُ ﺑِﺎﻟﻨُّﺬُﺭِ
[23] সামুদ সম্প্রদায় সতর্ককারীদের
প্রতি মিথ্যারোপ করেছিল।
[23] Thamûd (people also) belied the
warnings.
[24] ﻓَﻘﺎﻟﻮﺍ ﺃَﺑَﺸَﺮًﺍ ﻣِﻨّﺎ ﻭٰﺣِﺪًﺍ
ﻧَﺘَّﺒِﻌُﻪُ ﺇِﻧّﺎ ﺇِﺫًﺍ ﻟَﻔﻰ ﺿَﻠٰﻞٍ
ﻭَﺳُﻌُﺮٍ
[24] তারা বলেছিলঃ আমরা কি
আমাদেরই একজনের অনুসরণ করব? তবে
তো আমরা বিপথগামী ও বিকার
গ্রস্থরূপে গণ্য হব।
[24] And they said: “A man, alone among
us — shall we follow him? Truly, then we
should be in error and distress or
madness!”
[25] ﺃَﺀُﻟﻘِﻰَ ﺍﻟﺬِّﻛﺮُ ﻋَﻠَﻴﻪِ ﻣِﻦ
ﺑَﻴﻨِﻨﺎ ﺑَﻞ ﻫُﻮَ ﻛَﺬّﺍﺏٌ ﺃَﺷِﺮٌ
[25] আমাদের মধ্যে কি তারই প্রতি
উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে
একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
[25] “Is it that the Reminder is sent to
him [Prophet Sâlih A.S.] alone from
among us? Nay, he is an insolent liar!”
[26] ﺳَﻴَﻌﻠَﻤﻮﻥَ ﻏَﺪًﺍ ﻣَﻦِ
ﺍﻟﻜَﺬّﺍﺏُ ﺍﻷَﺷِﺮُ
[26] এখন আগামীকল্যই তারা জানতে
পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
[26] Tomorrow they will come to know,
who is the liar, the insolent one!
[27] ﺇِﻧّﺎ ﻣُﺮﺳِﻠُﻮﺍ ﺍﻟﻨّﺎﻗَﺔِ ﻓِﺘﻨَﺔً
ﻟَﻬُﻢ ﻓَﺎﺭﺗَﻘِﺒﻬُﻢ ﻭَﺍﺻﻄَﺒِﺮ
[27] আমি তাদের পরীক্ষার জন্য এক
উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের
প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
[27] Verily, We are sending the she-
camel as a test for them. So watch them
[O Sâlih (Saleh) A.S.], and be patient!
[28] ﻭَﻧَﺒِّﺌﻬُﻢ ﺃَﻥَّ ﺍﻟﻤﺎﺀَ ﻗِﺴﻤَﺔٌ
ﺑَﻴﻨَﻬُﻢ ۖ ﻛُﻞُّ ﺷِﺮﺏٍ ﻣُﺤﺘَﻀَﺮٌ
[28] এবং তাদেরকে জানিয়ে দাও যে,
তাদের মধ্যে পানির পালা নির্ধারিত
হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে
হবে।
[28] And inform them that the water is
to be shared between (her and) them.
each one’s right to drink being
established (by turns).
[29] ﻓَﻨﺎﺩَﻭﺍ ﺻﺎﺣِﺒَﻬُﻢ
ﻓَﺘَﻌﺎﻃﻰٰ ﻓَﻌَﻘَﺮَ
[29] অতঃপর তারা তাদের সঙ্গীকে
ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
[29] But they called their comrade and
he took (a sword) and killed (her).
[30] ﻓَﻜَﻴﻒَ ﻛﺎﻥَ ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[30] অতঃপর কেমন কঠোর ছিল আমার
শাস্তি ও সতর্কবাণী।
[30] Then, how (terrible) was My
Torment and My Warnings?
[31] ﺇِﻧّﺎ ﺃَﺭﺳَﻠﻨﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﺻَﻴﺤَﺔً
ﻭٰﺣِﺪَﺓً ﻓَﻜﺎﻧﻮﺍ ﻛَﻬَﺸﻴﻢِ
ﺍﻟﻤُﺤﺘَﻈِﺮِ
[31] আমি তাদের প্রতি একটিমাত্র
নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই
তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব
নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
[31] Verily, We sent against them a
single Saîhah (torment – awful cry), and
they became like the stubble of a fold-
builder.
[32] ﻭَﻟَﻘَﺪ ﻳَﺴَّﺮﻧَﺎ ﺍﻟﻘُﺮﺀﺍﻥَ
ﻟِﻠﺬِّﻛﺮِ ﻓَﻬَﻞ ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[32] আমি কোরআনকে বোঝার জন্যে
সহজ করে দিয়েছি। অতএব, কোন
চিন্তাশীল আছে কি?
[32] And indeed, We have made the
Qur’ân easy to understand and
remember, then is there any that will
remember (or receive admonition)?
[33] ﻛَﺬَّﺑَﺖ ﻗَﻮﻡُ ﻟﻮﻁٍ ﺑِﺎﻟﻨُّﺬُﺭِ
[33] লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি
মিথ্যারোপ করেছিল।
[33] The people of Lut (Lot) belied the
warnings.
[34] ﺇِﻧّﺎ ﺃَﺭﺳَﻠﻨﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﺣﺎﺻِﺒًﺎ
ﺇِﻟّﺎ ﺀﺍﻝَ ﻟﻮﻁٍ ۖ ﻧَﺠَّﻴﻨٰﻬُﻢ
ﺑِﺴَﺤَﺮٍ
[34] আমি তাদের প্রতি প্রেরণ
করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড
ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর
নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে
উদ্ধার করেছিলাম।
[34] Verily, We sent against them a
violent storm of stones (which destroyed
them all), except the family of Lut (Lot),
them We saved in last hour of the night,
[35] ﻧِﻌﻤَﺔً ﻣِﻦ ﻋِﻨﺪِﻧﺎ ۚ ﻛَﺬٰﻟِﻚَ
ﻧَﺠﺰﻯ ﻣَﻦ ﺷَﻜَﺮَ
[35] আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ।
যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি
তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
[35] As a Favour from Us, Thus do We
reward him who gives thanks (by
obeying Us)
[36] ﻭَﻟَﻘَﺪ ﺃَﻧﺬَﺭَﻫُﻢ ﺑَﻄﺸَﺘَﻨﺎ
ﻓَﺘَﻤﺎﺭَﻭﺍ ﺑِﺎﻟﻨُّﺬُﺭِ
[36] লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড
পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল।
অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে
বাকবিতন্ডা করেছিল।
[36] And he [Lut (Lot)] indeed had
warned them of Our Seizure
(punishment), but they did doubt the
warnings!
[37] ﻭَﻟَﻘَﺪ ﺭٰﻭَﺩﻭﻩُ ﻋَﻦ ﺿَﻴﻔِﻪِ
ﻓَﻄَﻤَﺴﻨﺎ ﺃَﻋﻴُﻨَﻬُﻢ ﻓَﺬﻭﻗﻮﺍ
ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[37] তারা লূতের (আঃ) কাছে তার
মেহমানদেরকে দাবী করেছিল। তখন
আমি তাদের চক্ষু লোপ করে দিলাম।
অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও
সতর্কবাণী।
[37] And they indeed sought to shame his
guest (by asking to commit sodomy with
them). So We blinded their eyes, (saying)
“Then taste you My Torment and My
Warnings.”
[38] ﻭَﻟَﻘَﺪ ﺻَﺒَّﺤَﻬُﻢ ﺑُﻜﺮَﺓً
ﻋَﺬﺍﺏٌ ﻣُﺴﺘَﻘِﺮٌّ
[38] তাদেরকে প্রত্যুষে নির্ধারিত
শাস্তি আঘাত হেনেছিল।
[38] And verily, an abiding torment
seized them early in the morning.
[39] ﻓَﺬﻭﻗﻮﺍ ﻋَﺬﺍﺑﻰ ﻭَﻧُﺬُﺭِ
[39] অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী
আস্বাদন কর।
[39] “Then taste you My Torment and My
Warnings.”
[40] ﻭَﻟَﻘَﺪ ﻳَﺴَّﺮﻧَﺎ ﺍﻟﻘُﺮﺀﺍﻥَ
ﻟِﻠﺬِّﻛﺮِ ﻓَﻬَﻞ ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[40] আমি কোরআনকে বোঝবার
জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন
চিন্তাশীল আছে কি?
[40] And indeed, We have made the
Qur’ân easy to understand and
remember, then is there any that will
remember (or receive admonition)?
[41] ﻭَﻟَﻘَﺪ ﺟﺎﺀَ ﺀﺍﻝَ ﻓِﺮﻋَﻮﻥَ
ﺍﻟﻨُّﺬُﺭُ
[41] ফেরাউন সম্প্রদায়ের কাছেও
সতর্ককারীগণ আগমন করেছিল।
[41] And indeed, warnings came to the
people of Fir’aun (Pharaoh) [through
Mûsa (Moses) and Hârûn (Aaron)].
[42] ﻛَﺬَّﺑﻮﺍ ﺑِـٔﺎﻳٰﺘِﻨﺎ ﻛُﻠِّﻬﺎ
ﻓَﺄَﺧَﺬﻧٰﻬُﻢ ﺃَﺧﺬَ ﻋَﺰﻳﺰٍ ﻣُﻘﺘَﺪِﺭٍ
[42] তারা আমার সকল নিদর্শনের প্রতি
মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি
পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায়
তাদেরকে পাকড়াও করলাম।
[42] (They) belied all Our Signs, so We
seized them with a Seizure of the All-
Mighty, All-Capable (Omnipotent).
[43] ﺃَﻛُﻔّﺎﺭُﻛُﻢ ﺧَﻴﺮٌ ﻣِﻦ ﺃُﻭﻟٰﺌِﻜُﻢ
ﺃَﻡ ﻟَﻜُﻢ ﺑَﺮﺍﺀَﺓٌ ﻓِﻰ ﺍﻟﺰُّﺑُﺮِ
[43] তোমাদের মধ্যকার কাফেররা কি
তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের
মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
[43] Are your disbelievers (O Quraish!)
better than these [nations of Nûh (Noah),
Lut (Lot), Sâlih, and the people of Fir’aun
(Pharaoh), who were destroyed)? Or have
you an immunity (against Our Torment)
in the Divine Scriptures?
[44] ﺃَﻡ ﻳَﻘﻮﻟﻮﻥَ ﻧَﺤﻦُ ﺟَﻤﻴﻊٌ
ﻣُﻨﺘَﺼِﺮٌ
[44] না তারা বলে যে, আমারা এক
অপরাজেয় দল?
[44] Or say they: “We are a great
multitude, victorious.?”
[45] ﺳَﻴُﻬﺰَﻡُ ﺍﻟﺠَﻤﻊُ ﻭَﻳُﻮَﻟّﻮﻥَ
ﺍﻟﺪُّﺑُﺮَ
[45] এ দল তো সত্ত্বরই পরাজিত হবে
এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
[45] Their multitude will be put to flight,
and they will show their backs.
[46] ﺑَﻞِ ﺍﻟﺴّﺎﻋَﺔُ ﻣَﻮﻋِﺪُﻫُﻢ
ﻭَﺍﻟﺴّﺎﻋَﺔُ ﺃَﺩﻫﻰٰ ﻭَﺃَﻣَﺮُّ
[46] বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত
সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও
তিক্ততর।
[46] Nay, but the Hour is their appointed
time (for their full recompense), and the
Hour will be more grievous and more
bitter.
[47] ﺇِﻥَّ ﺍﻟﻤُﺠﺮِﻣﻴﻦَ ﻓﻰ ﺿَﻠٰﻞٍ
ﻭَﺳُﻌُﺮٍ
[47] নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও
বিকারগ্রস্ত।
[47] Verily, the Mujrimûn (polytheists,
disbelievers, sinners, criminals) are in
error (in this world) and will burn (in
the Hell-fire in the Hereafter).
[48] ﻳَﻮﻡَ ﻳُﺴﺤَﺒﻮﻥَ ﻓِﻰ ﺍﻟﻨّﺎﺭِ
ﻋَﻠﻰٰ ﻭُﺟﻮﻫِﻬِﻢ ﺫﻭﻗﻮﺍ ﻣَﺲَّ
ﺳَﻘَﺮَ
[48] যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে
নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ
অগ্নির খাদ্য আস্বাদন কর।
[48] The Day they will be dragged on
their faces into the Fire (it will be said to
them): “Taste you the touch of Hell!”
[49] ﺇِﻧّﺎ ﻛُﻞَّ ﺷَﻲﺀٍ ﺧَﻠَﻘﻨٰﻪُ
ﺑِﻘَﺪَﺭٍ
[49] আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে
সৃষ্টি করেছি।
[49] Verily, We have created all things
with Qadar (Divine Preordainments of
all things before their creation, as
written in the Book of Decrees Al-Lauh
Al-Mahfûz).
[50] ﻭَﻣﺎ ﺃَﻣﺮُﻧﺎ ﺇِﻟّﺎ ﻭٰﺣِﺪَﺓٌ
ﻛَﻠَﻤﺢٍ ﺑِﺎﻟﺒَﺼَﺮِ
[50] আমার কাজ তো এক মুহূর্তে
চোখের পলকের মত।
[50] And Our Commandment is but one,
as the twinkling of an eye.
[51] ﻭَﻟَﻘَﺪ ﺃَﻫﻠَﻜﻨﺎ ﺃَﺷﻴﺎﻋَﻜُﻢ
ﻓَﻬَﻞ ﻣِﻦ ﻣُﺪَّﻛِﺮٍ
[51] আমি তোমাদের সমমনা
লোকদেরকে ধ্বংস করেছি, অতএব,
কোন চিন্তাশীল আছে কি?
[51] And indeed, We have destroyed
your likes, then is there any that will
remember (or receive admonition)?
[52] ﻭَﻛُﻞُّ ﺷَﻲﺀٍ ﻓَﻌَﻠﻮﻩُ ﻓِﻰ
ﺍﻟﺰُّﺑُﺮِ
[52] তারা যা কিছু করেছে, সবই
আমলনামায় লিপিবদ্ধ আছে।
[52] And everything they have done is
noted in (their) Records (of deeds).
[53] ﻭَﻛُﻞُّ ﺻَﻐﻴﺮٍ ﻭَﻛَﺒﻴﺮٍ
ﻣُﺴﺘَﻄَﺮٌ
[53] ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
[53] And everything, small and big, is
written down (in Al-Lauh Al-Mahfûz
already beforehand i.e. before it befalls,
or is done by its doer: ﺍﻹﻳﻤﺎﻥ ﺑﺎﻟﻘﺪﺭ ) (See
the Qur’ân V.57:22 and its footnote).
[54] ﺇِﻥَّ ﺍﻟﻤُﺘَّﻘﻴﻦَ ﻓﻰ ﺟَﻨّٰﺖٍ
ﻭَﻧَﻬَﺮٍ
[54] খোদাভীরুরা থাকবে জান্নাতে
ও নির্ঝরিণীতে।
[54] Verily, The Muttaqûn (the pious – see
V.2:2), will be in the midst of Gardens
and Rivers (Paradise).
[55] ﻓﻰ ﻣَﻘﻌَﺪِ ﺻِﺪﻕٍ ﻋِﻨﺪَ
ﻣَﻠﻴﻚٍ ﻣُﻘﺘَﺪِﺭٍ
[55] যোগ্য আসনে, সর্বাধিপতি
সম্রাটের সান্নিধ্যে।
[55] In a seat of truth (i.e. Paradise),
near the Omnipotent King (Allâh the one,
the All-Blessed, the Most High, the Owner
of Majesty and Honour).
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel.
Surah Al Qamar Recitation: Sa’ad Al Ghamdi 1. কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। 2. তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। 3. তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল- খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। 4. তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে। 5. এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না। 6. অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, 7. তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ। 8. তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন। 9. তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল। 10. অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর। 11. তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে। 12. এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে। 13. আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে। 14. যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল। 15. আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 16. কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 17. আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 18. আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 19. আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে। 20. তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড। 21. অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 22. আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 23. অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 24. আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 25. আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক। 26. এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক। 27. আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর। 28. এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে। 29. অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল। 30. অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 31. আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়। 32. আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 33. লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। 34. আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম। 35. আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি। 36. লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল। 37. তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী। 38. তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। 39. অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর। 40. আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? 41. ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল। 42. তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। 43. তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে? 44. না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল? 45. এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। 46. বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। 47. নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। 48. যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর। 49. আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি। 50. আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত। 51. আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি? 52. তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে। 53. ছোট ও বড় সবই লিপিবদ্ধ। 54. খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। 55. যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।

53. সুরাহ আল নাজম(01-62)

 

53. সুরাহ আল নাজম(01-62)

ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻨَّﺠﻢِ ﺇِﺫﺍ ﻫَﻮﻯٰ
[1] নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
[1] By the star when it goes down, (or
vanishes).
[2] ﻣﺎ ﺿَﻞَّ ﺻﺎﺣِﺒُﻜُﻢ ﻭَﻣﺎ
ﻏَﻮﻯٰ
[2] তোমাদের সংগী পথভ্রষ্ট হননি
এবং বিপথগামীও হননি।
[2] Your companion (Muhammad SAW)
has neither gone astray nor has erred.
[3] ﻭَﻣﺎ ﻳَﻨﻄِﻖُ ﻋَﻦِ ﺍﻟﻬَﻮﻯٰ
[3] এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন
না।
[3] Nor does he speak of (his own) desire.
[4] ﺇِﻥ ﻫُﻮَ ﺇِﻟّﺎ ﻭَﺣﻰٌ ﻳﻮﺣﻰٰ
[4] কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
[4] It is only a Revelation revealed.
[5] ﻋَﻠَّﻤَﻪُ ﺷَﺪﻳﺪُ ﺍﻟﻘُﻮﻯٰ
[5] তাঁকে শিক্ষা দান করে এক
শক্তিশালী ফেরেশতা,
[5] He has been taught (this Qur’ân) by
one mighty in power [Jibril (Gabriel)]
[6] ﺫﻭ ﻣِﺮَّﺓٍ ﻓَﺎﺳﺘَﻮﻯٰ
[6] সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ
আকৃতিতে প্রকাশ পেল।
[6] One free from any defect in body and
mind, then he (Jibril — Gabriel in the
real shap as created by Allah) rose and
became stable.
[7] ﻭَﻫُﻮَ ﺑِﺎﻷُﻓُﻖِ ﺍﻷَﻋﻠﻰٰ
[7] উর্ধ্ব দিগন্তে,
[7] While he [Jibril (Gabriel)] was in the
highest part of the horizon,
[8] ﺛُﻢَّ ﺩَﻧﺎ ﻓَﺘَﺪَﻟّﻰٰ
[8] অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
[8] Then he [Jibril (Gabriel)] approached
and came closer,
[9] ﻓَﻜﺎﻥَ ﻗﺎﺏَ ﻗَﻮﺳَﻴﻦِ ﺃَﻭ
ﺃَﺩﻧﻰٰ
[9] তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা
আরও কম।
[9] And was at a distance of two bows’
length or (even) nearer,
[10] ﻓَﺄَﻭﺣﻰٰ ﺇِﻟﻰٰ ﻋَﺒﺪِﻩِ ﻣﺎ
ﺃَﻭﺣﻰٰ
[10] তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা
প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ
করলেন।
[10] So (Allâh) revealed to His slave
[Muhammad SAW through Jibrail
(Gabriel) A.S.] whatever He revealed.
[11] ﻣﺎ ﻛَﺬَﺏَ ﺍﻟﻔُﺆﺍﺩُ ﻣﺎ ﺭَﺃﻯٰ
[11] রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে
দেখেছে।
[11] The (Prophet’s) heart lied not in
what he (Muhammad SAW) saw.
[12] ﺃَﻓَﺘُﻤٰﺮﻭﻧَﻪُ ﻋَﻠﻰٰ ﻣﺎ ﻳَﺮﻯٰ
[12] তোমরা কি বিষয়ে বিতর্ক করবে
যা সে দেখেছে?
[12] Will you then dispute with him
(Muhammad SAW) about what he saw
[during the Mi’râj: (Ascent of the
Prophet SAW to the seven heavens)]
[13] ﻭَﻟَﻘَﺪ ﺭَﺀﺍﻩُ ﻧَﺰﻟَﺔً ﺃُﺧﺮﻯٰ
[13] নিশ্চয় সে তাকে আরেকবার
দেখেছিল,
[13] And indeed he (Muhammad SAW)
saw him [Jibril (Gabriel)] at a second
descent (i.e. another time).
[14] ﻋِﻨﺪَ ﺳِﺪﺭَﺓِ ﺍﻟﻤُﻨﺘَﻬﻰٰ
[14] সিদরাতুলমুন্তাহার নিকটে,
[14] Near Sidrat-ul-Muntaha (a lote-tree
of the utmost boundary over the seventh
heaven beyond which none can pass).
[15] ﻋِﻨﺪَﻫﺎ ﺟَﻨَّﺔُ ﺍﻟﻤَﺄﻭﻯٰ
[15] যার কাছে অবস্থিত বসবাসের
জান্নাত।
[15] Near it is the Paradise of Abode.
[16] ﺇِﺫ ﻳَﻐﺸَﻰ ﺍﻟﺴِّﺪﺭَﺓَ ﻣﺎ
ﻳَﻐﺸﻰٰ
[16] যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার,
তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
[16] When that covered the lote-tree
which did cover it!
[17] ﻣﺎ ﺯﺍﻍَ ﺍﻟﺒَﺼَﺮُ ﻭَﻣﺎ ﻃَﻐﻰٰ
[17] তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং
সীমালংঘনও করেনি।
[17] The sight (of Prophet Muhammad
SAW) turned not aside (right or left), nor
it transgressed beyond the limit
(ordained for it).
[18] ﻟَﻘَﺪ ﺭَﺃﻯٰ ﻣِﻦ ﺀﺍﻳٰﺖِ ﺭَﺑِّﻪِ
ﺍﻟﻜُﺒﺮﻯٰ
[18] নিশ্চয় সে তার পালনকর্তার মহান
নিদর্শনাবলী অবলোকন করেছে।
[18] Indeed he (Muhammad SAW) did
see, of the Greatest Signs, of his Lord
(Allâh).
[19] ﺃَﻓَﺮَﺀَﻳﺘُﻢُ ﺍﻟﻠّٰﺖَ ﻭَﺍﻟﻌُﺰّﻯٰ
[19] তোমরা কি ভেবে দেখেছ লাত ও
ওযযা সম্পর্কে।
[19] Have you then considered Al-Lât,
and Al-‘Uzza (two idols of the pagan
Arabs) .
[20] ﻭَﻣَﻨﻮٰﺓَ ﺍﻟﺜّﺎﻟِﺜَﺔَ ﺍﻷُﺧﺮﻯٰ
[20] এবং তৃতীয় আরেকটি মানাত
সম্পর্কে?
[20] And Manât (another idol of the
pagan Arabs), the other third?
[21] ﺃَﻟَﻜُﻢُ ﺍﻟﺬَّﻛَﺮُ ﻭَﻟَﻪُ ﺍﻷُﻧﺜﻰٰ
[21] পুত্র-সন্তান কি তোমাদের জন্যে
এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
[21] Is it for you the males and for Him
the females?
[22] ﺗِﻠﻚَ ﺇِﺫًﺍ ﻗِﺴﻤَﺔٌ ﺿﻴﺰﻯٰ
[22] এমতাবস্থায় এটা তো হবে খুবই
অসংগত বন্টন।
[22] That indeed is a division most
unfair!
[23] ﺇِﻥ ﻫِﻰَ ﺇِﻟّﺎ ﺃَﺳﻤﺎﺀٌ
ﺳَﻤَّﻴﺘُﻤﻮﻫﺎ ﺃَﻧﺘُﻢ ﻭَﺀﺍﺑﺎﺅُﻛُﻢ
ﻣﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺑِﻬﺎ ﻣِﻦ ﺳُﻠﻄٰﻦٍ ۚ
ﺇِﻥ ﻳَﺘَّﺒِﻌﻮﻥَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻈَّﻦَّ ﻭَﻣﺎ
ﺗَﻬﻮَﻯ ﺍﻷَﻧﻔُﺲُ ۖ ﻭَﻟَﻘَﺪ ﺟﺎﺀَﻫُﻢ
ﻣِﻦ ﺭَﺑِّﻬِﻢُ ﺍﻟﻬُﺪﻯٰ
[23] এগুলো কতগুলো নাম বৈ নয়, যা
তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের
রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন
দলীল নাযিল করেননি। তারা অনুমান
এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ
তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ
থেকে পথ নির্দেশ এসেছে।
[23] They are but names which you have
named — you and your fathers — for
which Allâh has sent down no authority.
They follow but a guess and that which
they themselves desire, whereas there
has surely come to them the Guidance
from their Lord!
[24] ﺃَﻡ ﻟِﻺِﻧﺴٰﻦِ ﻣﺎ ﺗَﻤَﻨّﻰٰ
[24] মানুষ যা চায়, তাই কি পায়?
[24] Or shall man have what he wishes?
[25] ﻓَﻠِﻠَّﻪِ ﺍﻝﺀﺍﺧِﺮَﺓُ ﻭَﺍﻷﻭﻟﻰٰ
[25] অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব
মঙ্গলই আল্লাহর হাতে।
[25] But to Allâh belongs the last
(Hereafter) and the first (the world).
[26] ۞ ﻭَﻛَﻢ ﻣِﻦ ﻣَﻠَﻚٍ ﻓِﻰ
ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻻ ﺗُﻐﻨﻰ ﺷَﻔٰﻌَﺘُﻬُﻢ
ﺷَﻴـًٔﺎ ﺇِﻟّﺎ ﻣِﻦ ﺑَﻌﺪِ ﺃَﻥ ﻳَﺄﺫَﻥَ
ﺍﻟﻠَّﻪُ ﻟِﻤَﻦ ﻳَﺸﺎﺀُ ﻭَﻳَﺮﺿﻰٰ
[26] আকাশে অনেক ফেরেশতা রয়েছে।
তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না
যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও
যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
[26] And there are many angels in the
heavens, whose intercession will avail
nothing except after Allâh has given
leave for whom He wills and is pleased
with.
[27] ﺇِﻥَّ ﺍﻟَّﺬﻳﻦَ ﻻ ﻳُﺆﻣِﻨﻮﻥَ
ﺑِﺎﻝﺀﺍﺧِﺮَﺓِ ﻟَﻴُﺴَﻤّﻮﻥَ ﺍﻟﻤَﻠٰﺌِﻜَﺔَ
ﺗَﺴﻤِﻴَﺔَ ﺍﻷُﻧﺜﻰٰ
[27] যারা পরকালে বিশ্বাস করে না,
তারাই ফেরেশতাকে নারীবাচক নাম
দিয়ে থাকে।
[27] Verily, those who believe not in the
Hereafter, name the angels with female
names.
[28] ﻭَﻣﺎ ﻟَﻬُﻢ ﺑِﻪِ ﻣِﻦ ﻋِﻠﻢٍ ۖ ﺇِﻥ
ﻳَﺘَّﺒِﻌﻮﻥَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻈَّﻦَّ ۖ ﻭَﺇِﻥَّ ﺍﻟﻈَّﻦَّ
ﻻ ﻳُﻐﻨﻰ ﻣِﻦَ ﺍﻟﺤَﻖِّ ﺷَﻴـًٔﺎ
[28] অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান
নেই। তারা কেবল অনুমানের উপর চলে।
অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই
ফলপ্রসূ নয়।
[28] But they have no knowledge thereof.
They follow but a guess, and verily,
guess is no substitute for the truth.
[29] ﻓَﺄَﻋﺮِﺽ ﻋَﻦ ﻣَﻦ ﺗَﻮَﻟّﻰٰ
ﻋَﻦ ﺫِﻛﺮِﻧﺎ ﻭَﻟَﻢ ﻳُﺮِﺩ ﺇِﻟَّﺎ
ﺍﻟﺤَﻴﻮٰﺓَ ﺍﻟﺪُّﻧﻴﺎ
[29] অতএব যে আমার স্মরণে বিমুখ এবং
কেবল পার্থিব জীবনই কামনা করে
তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে
নিন।
[29] Therefore withdraw (O Muhammad
SAW) from him who turns away from
Our Reminder (this Qur’ân) and desires
nothing but the life of this world.
[30] ﺫٰﻟِﻚَ ﻣَﺒﻠَﻐُﻬُﻢ ﻣِﻦَ ﺍﻟﻌِﻠﻢِ ۚ
ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻫُﻮَ ﺃَﻋﻠَﻢُ ﺑِﻤَﻦ ﺿَﻞَّ
ﻋَﻦ ﺳَﺒﻴﻠِﻪِ ﻭَﻫُﻮَ ﺃَﻋﻠَﻢُ ﺑِﻤَﻦِ
ﺍﻫﺘَﺪﻯٰ
[30] তাদের জ্ঞানের পরিধি এ
পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা
ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত
হয়েছে এবং তিনিই ভাল জানেন কে
সুপথপ্রাপ্ত হয়েছে।
[30] That is what they could reach of
knowledge. Verily, your Lord it is He
Who knows best him who goes astray
from His Path, and He knows best him
who receives guidance.
[31] ﻭَﻟِﻠَّﻪِ ﻣﺎ ﻓِﻰ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَﻣﺎ
ﻓِﻰ ﺍﻷَﺭﺽِ ﻟِﻴَﺠﺰِﻯَ ﺍﻟَّﺬﻳﻦَ
ﺃَﺳٰـٔﻮﺍ ﺑِﻤﺎ ﻋَﻤِﻠﻮﺍ ﻭَﻳَﺠﺰِﻯَ
ﺍﻟَّﺬﻳﻦَ ﺃَﺣﺴَﻨﻮﺍ ﺑِﺎﻟﺤُﺴﻨَﻰ
[31] নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু
আছে, সবই আল্লাহর, যাতে তিনি
মন্দকর্মীদেরকে তাদের কর্মের
প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন
ভাল ফল।
[31] And to Allâh belongs all that is in
the heavens and all that is in the earth,
that He may requite those who do evil
with that which they have done (i.e.
punish them in Hell), and reward those
who do good, with what is best (i.e.
Paradise).
[32] ﺍﻟَّﺬﻳﻦَ ﻳَﺠﺘَﻨِﺒﻮﻥَ ﻛَﺒٰﺌِﺮَ
ﺍﻹِﺛﻢِ ﻭَﺍﻟﻔَﻮٰﺣِﺶَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻤَﻢَ ۚ
ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻭٰﺳِﻊُ ﺍﻟﻤَﻐﻔِﺮَﺓِ ۚ ﻫُﻮَ
ﺃَﻋﻠَﻢُ ﺑِﻜُﻢ ﺇِﺫ ﺃَﻧﺸَﺄَﻛُﻢ ﻣِﻦَ
ﺍﻷَﺭﺽِ ﻭَﺇِﺫ ﺃَﻧﺘُﻢ ﺃَﺟِﻨَّﺔٌ ﻓﻰ
ﺑُﻄﻮﻥِ ﺃُﻣَّﻬٰﺘِﻜُﻢ ۖ ﻓَﻼ ﺗُﺰَﻛّﻮﺍ
ﺃَﻧﻔُﺴَﻜُﻢ ۖ ﻫُﻮَ ﺃَﻋﻠَﻢُ ﺑِﻤَﻦِ ﺍﺗَّﻘﻰٰ
[32] যারা বড় বড় গোনাহ ও
অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে
ছোটখাট অপরাধ করলেও নিশ্চয়
আপনার পালনকর্তার ক্ষমা সুদূর
বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে
ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে
সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং
যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু
ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা
করো না। তিনি ভাল জানেন কে
সংযমী।
[32] Those who avoid great sins (see the
Qur’ân, Verses: 6:152,153) and Al-
Fawâhish (illegal sexual intercourse)
except the small faults, verily, your Lord
is of vast forgiveness. He knows you well
when He created you from the earth
(Adam), and when you were fetuses in
your mothers’ wombs. So ascribe not
purity to yourselves. He knows best him
who fears Allâh and keeps his duty to
Him [i.e. those who are Al-Muttaqûn
(pious – see V.2:2)].
[33] ﺃَﻓَﺮَﺀَﻳﺖَ ﺍﻟَّﺬﻯ ﺗَﻮَﻟّﻰٰ
[33] আপনি কি তাকে দেখেছেন, যে মুখ
ফিরিয়ে নেয়।
[33] Did you (O Muhammad SAW)
observe him who turned away (from
Islâm).
[34] ﻭَﺃَﻋﻄﻰٰ ﻗَﻠﻴﻠًﺎ ﻭَﺃَﻛﺪﻯٰ
[34] এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে
যায়।
[34] And gave a little, then stopped
(giving)?
[35] ﺃَﻋِﻨﺪَﻩُ ﻋِﻠﻢُ ﺍﻟﻐَﻴﺐِ ﻓَﻬُﻮَ
ﻳَﺮﻯٰ
[35] তার কাছে কি অদৃশ্যের জ্ঞান
আছে যে, সে দেখে?
[35] Is with him the knowledge of the
unseen so that he sees?
[36] ﺃَﻡ ﻟَﻢ ﻳُﻨَﺒَّﺄ ﺑِﻤﺎ ﻓﻰ
ﺻُﺤُﻒِ ﻣﻮﺳﻰٰ
[36] তাকে কি জানানো হয়নি যা
আছে মূসার কিতাবে,
[36] Or is he not informed with what is
in the Pages (Scripture) of Mûsa (Moses),
[37] ﻭَﺇِﺑﺮٰﻫﻴﻢَ ﺍﻟَّﺬﻯ ﻭَﻓّﻰٰ
[37] এবং ইব্রাহীমের কিতাবে, যে
তার দায়িত্ব পালন করেছিল?
[37] And of Ibrâhim (Abraham) who
fulfilled (or conveyed) all that (Allâh
ordered him to do or convey),
[38] ﺃَﻟّﺎ ﺗَﺰِﺭُ ﻭﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯﺭَ ﺃُﺧﺮﻯٰ
[38] কিতাবে এই আছে যে, কোন
ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে
না।
[38] That no burdened person (with sins)
shall bear the burden (sins) of another.
[39] ﻭَﺃَﻥ ﻟَﻴﺲَ ﻟِﻺِﻧﺴٰﻦِ ﺇِﻟّﺎ ﻣﺎ
ﺳَﻌﻰٰ
[39] এবং মানুষ তাই পায়, যা সে করে,
[39] And that man can have nothing but
what he does (good or bad) ,
[40] ﻭَﺃَﻥَّ ﺳَﻌﻴَﻪُ ﺳَﻮﻑَ ﻳُﺮﻯٰ
[40] তার কর্ম শীঘ্রই দেখা হবে।
[40] And that his deeds will be seen,
[41] ﺛُﻢَّ ﻳُﺠﺰﻯٰﻪُ ﺍﻟﺠَﺰﺍﺀَ
ﺍﻷَﻭﻓﻰٰ
[41] অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া
হবে।
[41] Then he will be recompensed with a
full and the best recompense
[42] ﻭَﺃَﻥَّ ﺇِﻟﻰٰ ﺭَﺑِّﻚَ ﺍﻟﻤُﻨﺘَﻬﻰٰ
[42] তোমার পালনকর্তার কাছে
সবকিছুর সমাপ্তি,
[42] And that to your Lord (Allâh) is the
End (Return of everything).
[43] ﻭَﺃَﻧَّﻪُ ﻫُﻮَ ﺃَﺿﺤَﻚَ ﻭَﺃَﺑﻜﻰٰ
[43] এবং তিনিই হাসান ও কাঁদান
[43] And that it is He (Allâh) Who makes
(whom He wills) laugh, and makes
(whom He wills) weep.
[44] ﻭَﺃَﻧَّﻪُ ﻫُﻮَ ﺃَﻣﺎﺕَ ﻭَﺃَﺣﻴﺎ
[44] এবং তিনিই মারেন ও বাঁচান,
[44] And that it is He (Allâh) Who causes
death and gives life.
[45] ﻭَﺃَﻧَّﻪُ ﺧَﻠَﻖَ ﺍﻟﺰَّﻭﺟَﻴﻦِ
ﺍﻟﺬَّﻛَﺮَ ﻭَﺍﻷُﻧﺜﻰٰ
[45] এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ
ও নারী।
[45] And that He (Allâh) creates the
pairs, male and female.
[46] ﻣِﻦ ﻧُﻄﻔَﺔٍ ﺇِﺫﺍ ﺗُﻤﻨﻰٰ
[46] একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত
করা হয়।
[46] From Nutfah (drops of semen —
male and female discharges) when it is
emitted.
[47] ﻭَﺃَﻥَّ ﻋَﻠَﻴﻪِ ﺍﻟﻨَّﺸﺄَﺓَ ﺍﻷُﺧﺮﻯٰ
[47] পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
[47] And that upon Him (Allâh) is
another bringing forth (Resurrection).
[48] ﻭَﺃَﻧَّﻪُ ﻫُﻮَ ﺃَﻏﻨﻰٰ ﻭَﺃَﻗﻨﻰٰ
[48] এবং তিনিই ধনবান করেন ও সম্পদ
দান করেন।
[48] And that it is He (Allâh) Who gives
much or a little (of wealth and
contentment)
[49] ﻭَﺃَﻧَّﻪُ ﻫُﻮَ ﺭَﺏُّ ﺍﻟﺸِّﻌﺮﻯٰ
[49] তিনি শিরা নক্ষত্রের মালিক।
[49] And that He (Allâh) is the Lord of
Sirius (the star which the pagan Arabs
used to worship);
[50] ﻭَﺃَﻧَّﻪُ ﺃَﻫﻠَﻚَ ﻋﺎﺩًﺍ ﺍﻷﻭﻟﻰٰ
[50] তিনিই প্রথম আদ সম্প্রদায়কে
ধ্বংস করেছেন,
[50] And that it is He (Allâh) Who
destroyed the former ‘Ad (people),
[51] ﻭَﺛَﻤﻮﺩَﺍ۟ ﻓَﻤﺎ ﺃَﺑﻘﻰٰ
[51] এবং সামুদকেও; অতঃপর কাউকে
অব্যহতি দেননি।
[51] And Thamûd (people). He spared
none of them.
[52] ﻭَﻗَﻮﻡَ ﻧﻮﺡٍ ﻣِﻦ ﻗَﺒﻞُ ۖ
ﺇِﻧَّﻬُﻢ ﻛﺎﻧﻮﺍ ﻫُﻢ ﺃَﻇﻠَﻢَ ﻭَﺃَﻃﻐﻰٰ
[52] এবং তাদের পূর্বে নূহের
সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম
ও অবাধ্য।
[52] And the people of Nûh (Noah)
aforetime, verily, they were more unjust
and more rebellious and transgressing
[in disobeying Allâh and His Messenger
Nûh (Noah) A.S.]
[53] ﻭَﺍﻟﻤُﺆﺗَﻔِﻜَﺔَ ﺃَﻫﻮﻯٰ
[53] তিনিই জনপদকে শুন্যে উত্তোলন
করে নিক্ষেপ করেছেন।
[53] And He destroyed the overthrown
cities [of Sodom to which Prophet Lut
(Lot) was sent].
[54] ﻓَﻐَﺸّﻯٰﻬﺎ ﻣﺎ ﻏَﺸّﻰٰ
[54] অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা
আচ্ছন্ন করার।
[54] So there covered them that which
did cover (i.e. torment with stones)
[55] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻚَ ﺗَﺘَﻤﺎﺭﻯٰ
[55] অতঃপর তুমি তোমার পালনকর্তার
কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
[55] Then which of the Graces of your
Lord (O man!) will you doubt
[56] ﻫٰﺬﺍ ﻧَﺬﻳﺮٌ ﻣِﻦَ ﺍﻟﻨُّﺬُﺭِ
ﺍﻷﻭﻟﻰٰ
[56] অতীতের সতর্ককারীদের মধ্যে
সে-ও একজন সতর্ককারী।
[56] This (Muhammad SAW) is a warner
(Messenger) of the (series of) warners
(Messengers) of old
[57] ﺃَﺯِﻓَﺖِ ﺍﻝﺀﺍﺯِﻓَﺔُ
[57] কেয়ামত নিকটে এসে গেছে।
[57] The Day of Resurrection draws near,
[58] ﻟَﻴﺲَ ﻟَﻬﺎ ﻣِﻦ ﺩﻭﻥِ ﺍﻟﻠَّﻪِ
ﻛﺎﺷِﻔَﺔٌ
[58] আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ
করতে সক্ষম নয়।
[58] None besides Allâh can avert it, (or
advance it, or delay it).
[59] ﺃَﻓَﻤِﻦ ﻫٰﺬَﺍ ﺍﻟﺤَﺪﻳﺚِ
ﺗَﻌﺠَﺒﻮﻥَ
[59] তোমরা কি এই বিষয়ে
আশ্চর্যবোধ করছ?
[59] Do you then wonder at this
recitation (the Qur’ân)?
[60] ﻭَﺗَﻀﺤَﻜﻮﻥَ ﻭَﻻ ﺗَﺒﻜﻮﻥَ
[60] এবং হাসছ-ক্রন্দন করছ না?
[60] And you laugh at it and weep not,
[61] ﻭَﺃَﻧﺘُﻢ ﺳٰﻤِﺪﻭﻥَ
[61] তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
[61] Wasting your (precious) lifetime in
pastime and amusements (singing etc.).
[62] ﻓَﺎﺳﺠُﺪﻭﺍ ﻟِﻠَّﻪِ ﻭَﺍﻋﺒُﺪﻭﺍ ۩
[62] অতএব আল্লাহকে সেজদা কর এবং
তাঁর এবাদত কর।
[62] So fall you down in prostration to
Allâh, and worship Him (Alone).
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al Najm Recitation: Sa’ad Al Ghamdi 1. নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়। 2. তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। 3. এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। 4. কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। 5. তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা, 6. সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। 7. উর্ধ্ব দিগন্তে, 8. অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। 9. তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম। 10. তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন। 11. রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। 12. তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? 13. নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল, 14. সিদরাতুলমুন্তাহার নিকটে, 15. যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। 16. যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল। 17. তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি। 18. নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। 19. তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে। 20. এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? 21. পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য? 22. এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন। 23. এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। 24. মানুষ যা চায়, তাই কি পায়? 25. অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। 26. আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন। 27. যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে। 28. অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। 29. অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। 30. তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। 31. নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল। 32. যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী। 33. আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়। 34. এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়। 35. তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে? 36. তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে, 37. এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল? 38. কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না। 39. এবং মানুষ তাই পায়, যা সে করে, 40. তার কর্ম শীঘ্রই দেখা হবে। 41. অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। 42. তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি, 43. এবং তিনিই হাসান ও কাঁদান 44. এবং তিনিই মারেন ও বাঁচান, 45. এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী। 46. একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। 47. পুনরুত্থানের দায়িত্ব তাঁরই, 48. এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। 49. তিনি শিরা নক্ষত্রের মালিক। 50. তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, 51. এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি। 52. এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য। 53. তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন। 54. অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। 55. অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? 56. অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী। 57. কেয়ামত নিকটে এসে গেছে। 58. আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। 59. তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ? 60. এবং হাসছ-ক্রন্দন করছ না? 61. তোমরা ক্রীড়া-কৌতুক করছ, 62. অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।

Translate