প্রশ্ন: পবিত্র কুরআন, ফেরেশতা, নবী রাসূল এবং সাহাবীদের মাধ্যমে ওসীলা দেয়ার বিধান কী?
▬▬▬▬▬▬▬◢✪◣▬▬▬▬▬▬▬
উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর প্রশ্নকর্তা কয়েক প্রকার ওসীলা উল্লেখ করেছেন, যাকে চারটি ভাগে বিভক্ত করা যায়। এক. কুরআনের দ্বারা ওসীলা। দুই. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ওসীলা। তিন. ফেরেশতাগণ, নবীগণ ও অন্যান্য নেককারদের দ্বারা ওসীলা। চার. এমন ওসীলা যা অর্থহীন।
.
.
সর্বোচ্চ ‘উলামা পরিষদের সম্মানিত সদস্য, বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২১ হি./২০০১ খ্রি.] বলেছেন:الدعاء بالقرآن الكريم ، يعني أن يسأل الإنسان ربه بكلامه… والقرآن صفة من صفات الله عز وجل ، فإنه كلام الله تكلم به حقيقة لفظا ، وأراده معنى ، فهو كلامه عز وجل… وإذا كان صفة من صفاته ، فالتوسل به جائز”কুরআন কারীমের মাধ্যমে দোয়া করার অর্থ হলো ব্যক্তি তার রবের কাছে তাঁর বাণীর মাধ্যমে প্রার্থনা করবে। …কুরআন আল্লাহর গুণসমূহের মাঝে একটি গুণ। এটি আল্লাহর বাণী; যা দিয়ে তিনি প্রকৃতপক্ষে ধ্বনির মাধ্যমে কথা বলেছেন এবং কথার ভাবকে উদ্দেশ্য করেছেন। এটাই মহান আল্লাহর বাণী। … আর যেহেতু এটি তাঁর একটি গুণ, সেহেতু এর মাধ্যমে ওসীলা দেয়া জায়েয।”(ইবনু উসাইমীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব থেকে সমাপ্ত)
.
.
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২১ হি./২০০১ খ্রি.] বলেছেন:الراجح من أقوال أهل العلم… أنه يحرم التوسل بجاه النبي صلى الله عليه وسلم ؛ فلا يجوز للإنسان أن يقول : اللهم أسألك بجاه نبيك كذا وكذا ؛ وذلك لأن الوسيلة لا تكون وسيلة ، إلا إذا كان لها أثر في حصول المقصود ، وجاه النبي صلى الله عليه وسلم بالنسبة للداعي ليس له أثر في حصول المقصود ، وإذا لم يكن له أثر : لم يكن سببا صحيحا ، والله عز وجل لا يُدعى إلا بما يكون سببا صحيحا ، له أثر في حصول المطلوب ، فجاه النبي صلى الله عليه وسلم هو مما يختص به النبي صلى الله عليه وسلم وحده ، وهو ما يكون منقبة له وحده ، أما نحن فلسنا ننتفع بذلك ، وإنما ننتفع بالإيمان بالرسول صلى الله عليه وسلم
“আলেমদের মতসমূহের মাঝে প্রাধান্যপ্রাপ্ত মত হলো… নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়ে ওসীলা করা হারাম। কোনো মানুষের জন্য এটি বলা জায়েয নেই যে: হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার নবীর সম্মানের ওসীলায় এটা-ওটা চাইছি। কারণ ওসীলা তখনই ওসীলা হয় যখন উদ্দিষ্ট বিষয় হাছিলে এর কোন প্রভাব থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা-প্রতিপত্তি দোয়াকারীর উদ্দেশ্য হাছিলে কোনো প্রভাব রাখে না। যেহেতু এর কোনো প্রভাব নেই, সেহেতু এটি সঠিক মাধ্যম নয়। মহান আল্লাহকে কেবল এমন সঠিক মাধ্যম দিয়েই ডাকা যাবে উদ্দিষ্ট বিষয়ে অর্জনে যার প্রভাব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা-প্রতিপত্তি কেবল তাঁর জন্যই খাস। এটি কেবল তার জন্যই সম্মানজনক। আমরা এর দ্বারা কোনোভাবে উপকৃত হতে পারব না। আমরা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার মাধ্যমে উপকৃত হতে পারব।”(ইবনু উসাইমীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব থেকে সমাপ্ত)
.
হিজরী ৮ম শতাব্দীর মুজাদ্দিদ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) [মৃত: ৭২৮ হি.] বলেছেন:لو قيل : يحمل قول القائل أسألك بنبيك محمد على أنه أراد : أني أسألك بإيماني به وبمحبته وأتوسل إليك بإيماني به ومحبته ونحو ذلك ؟ وقد ذكرتم أن هذا جائز بلا نزاع ؟ قيل : من أراد هذا المعنى فهو مصيب في ذلك بلا نزاع ، وإذا حمل على هذا المعنى كلام من توسل بالنبي صلى الله عليه وسلم بعد مماته من السلف – كما نقل عن بعض الصحابة والتابعين وعن الإمام أحمد وغيره – كان هذا حسنا ؛ وحينئذ : فلا يكون في المسألة نزاع.ولكن كثير من العوام يطلقون هذا اللفظ ، ولا يريدون هذا المعنى ؛ فهؤلاء الذين أنكر عليهم من أنكر.وهذا كما أن الصحابة كانوا يريدون بالتوسل به : التوسل بدعائه وشفاعته ، وهذا جائز بلا نزاع ؛ ثم إن أكثر الناس في زماننا لا يريدون هذا المعنى بهذا اللفظ
“যদি বলা হয়: ‘আমি আপনার কাছে আপনার নবী মুহাম্মাদের মাধ্যমে দোয়া করছি’ বক্তার এ বক্তব্যকে ‘আমি আপনার কাছে তাঁর উপর ঈমান ও তাঁর প্রতি ভালোবাসার মাধ্যমে দোয়া করছি’ এ অর্থে ব্যাখ্যা করা যায় এবং ইতোপূর্বে আপনারা উল্লেখ করেছেন যে, এ ব্যাপারে কোন মতভেদ নেই। তখন জবাবে বলা হবে: কেউ যদি এই অর্থ করে তাহলে সে নিঃসন্দেহে সঠিক কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সালাফের মধ্যকার যে সকল ব্যক্তি তাঁর ওসীলা দিয়ে দোয়া করেছেন যেমনটি কিছু সাহাবী, তাবেয়ী, ইমাম আহমদ ও অন্যান্যদের থেকে বর্ণিত হয়েছে তাদের বক্তব্যকে যদি এই অর্থে নেওয়া হয় তাহলে সেটি উত্তম। সেক্ষেত্রে এ মাসয়ালায় কোনো মতভেদ থাকে না।কিন্তু বহু সাধারণ মানুষ আছে যারা এই শব্দ ব্যবহার করে; কিন্তু তারা এই অর্থকে উদ্দেশ্য করে না। তাই যারা (এ ধরনের ওসীলার ব্যাপারে) আপত্তি করেছেন তারা মূলতঃ এদের ব্যাপারেই আপত্তি করেছেন।এটি সাহাবীদের সেই ওসীলা দেয়ার মত যারা তাঁর ওসীলা দিয়ে দোয়া করা বলতে উদ্দেশ্য করতেন: তাঁর দোয়া ও শাফায়াতের মাধ্যমে ওসীলা দেয়া। এ ধরণের ওসীলা দেয়া জায়েয হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই। কিন্তু, বর্তমানে অধিকাংশ মানুষ এই কথার দ্বারা এই অর্থ উদ্দেশ্য করে না।”(কাইদাতুন জালীলাহ; পৃষ্ঠা: ১১৯)
.
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন:وأما الاستشفاع بمن لم يشفع للسائل ولا طلب له حاجة بل وقد لا يعلم بسؤاله، فليس هذا استشفاعا لا في اللغة ولا في كلام من يدري ما يقول”যে ব্যক্তির মাধ্যমে সুপারিশ চাওয়া হচ্ছে তিনি যদি দোয়াকারীর জন্য সুপারিশ না করে থাকে, তার প্রয়োজনের জন্য কোনো আবেদন না করে থাকে, এমনও হতে পারে তিনি তার দোয়ার ব্যাপারে অবগতই নন; সেক্ষেত্রে তার মাধ্যমে সুপারিশ প্রার্থনা করা ভাষাগত দিক থেকে ‘সুপারিশ’ নয়। যারা বুঝে শুনে কথা বলেন তাদের দৃষ্টিতেও এটি সুপারিশ নয়।”(ইবনু তাইমিয়্যাহ মাজমুউ ফাতাওয়া, খণ্ড: ১; পৃষ্ঠা: ২৪২)
.
তিনি রাহিমাহুল্লাহ আরও বলেন:ولو قال الرجل لمطاع كبير : أسألك بطاعة فلان لك ، وبحبك له على طاعتك ، وبجاهه عندك الذي أوجبته طاعته لك ؛ لكان قد سأله بأمر أجنبي لا تعلق له به ، فكذلك إحسان الله إلى هؤلاء المقربين ، ومحبته لهم ، مع عبادتهم له ، وطاعتهم إياه ؛ ليس في ذلك ما يوجب إجابة دعاء من يسأل بهم .وإنما يوجب إجابة دعائه : بسبب منه ، لطاعته لهم . أو سبب منهم ، لشفاعتهم له . فإذا انتفى هذا وهذا ، فلا سبب “যদি কেউ কোনো বড় মর্যাদার কোনো অনুসরণীয় ব্যক্তিকে বলে: ‘আমি আপনার কাছে আবেদন করছি— অমুক ব্যক্তি আপনার প্রতি যে আনুগত্য দেখান এর বদৌলতে, তার আনুগত্যের কারণে আপনি তার প্রতি যে ভালোবাসা রাখেন এর বদৌলতে, আপনার প্রতি তার আনুগত্য আপনার কাছে তার যে মর্যাদাকে অবধারিত করেছে সেই মর্যাদার বদৌলতে; তাহলে সে এমন অপ্রাসঙ্গিক বিষয়ের মাধ্যমে আবেদন করল যার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।অনুরূপভাবে আল্লাহ তায়ালা তাঁর নিকটবর্তী বান্দাদের প্রতি যে অনুগ্রহ করেন, তাদের প্রতি যে ভালোবাসা পোষণ করেন, এবং তারা আল্লাহর প্রতি যে ইবাদত ও আনুগত্য প্রকাশ করে— এগুলোর কোনোটিই তাদের মাধ্যমে প্রার্থনা করা ব্যক্তির দোয়া কবুলকে আবশ্যক করে না।বরং দোয়া কবুল হওয়াকে আবশ্যক করবে যদি দোয়াকারীর পক্ষ থেকে দোয়া কবুলের কোনো হেতু থাকে; যেমন: দোয়াকারী তাদের আনুগত্য করা। কিংবা যদি তাদের পক্ষ থেকে দোয়া কবুলের কোনো হেতু থাকে; যেমন: তারা তার জন্য সুপারিশ করা। কিন্তু যদি এই দুটির কোনো হেতুই না পাওয়া যায়, তাহলে তার দোয়া কবুলের কোনো কারণ অবশিষ্ট নেই।”
তিনি আরো বলেন:قول القائل : اللهم إني أسألك بحق فلان وفلان ، من الملائكة والأنبياء والصالحين وغيرهم ، أو بجاه فلان ، أو بحرمة فلان ، يقتضي أن هؤلاء لهم عند الله جاه ، وهذا صحيح ؛ فإن هؤلاء لهم عند الله منزلة وجاه وحرمة ؛ يقتضي أن يرفع الله درجاتهم ، ويعظم أقدارهم ، ويقبل شفاعتهم إذا شفعوا… فأما إذا لم يكن منهم دعاء ولا شفاعة.. فيكون قد سأل بأمر أجنبي عنه ليس سببا لنفعه”ব্যক্তি যদি বলে: আমি অমুক অমুক ফেরেশতা, নবী, নেককার ইত্যাদি ব্যক্তিদের হক্বের (অধিকারের) মাধ্যমে কিংবা প্রতিপত্তি (جاه)-এর মাধ্যমে কিংবা সম্মান (حُرْمَة) এর মাধ্যমে প্রার্থনা করছি, তাহলে এই কথার দাবি হচ্ছে আল্লাহর কাছে এদের সবার মর্যাদা রয়েছে। এটা সঠিক। নিশ্চয়ই আল্লাহর কাছে এদের সবার মর্যাদা, প্রতিপত্তি ও স্থান রয়েছে; যার দাবি হচ্ছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, তাদেরকে সম্মানিত করবেন এবং তারা সুপারিশ করলে তাদের সুপারিশ গ্রহণ করবেন। … কিন্তু যদি তাদের পক্ষ থেকে কোনো দোয়া বা সুপারিশ না পাওয়া যায় তাহলে দোয়াকারী এমন অপ্রাসঙ্গিক বিষয়ের মাধ্যমে দোয়া করল যেটা তার উপকার করার মাধ্যম নয়।”
তিনি (রাহিমাহুল্লাহ) অন্য এক স্থানে বলেন:ليس في إكرام الله لذلك سبب يقتضي إجابة هذا . وإن قال : السبب هو شفاعته ودعاؤه ، فهذا حق ، إذا كان قد شفع له ودعا له .وإن لم يشفع له ولم يدع له ، لم يكن هناك سبب “‘আল্লাহ তাকে (যার মাধ্যম গ্রহণ করা হচ্ছে) সম্মানিত করার মধ্যে এমন কোনো হেতু নাই যা এই ব্যক্তির দোয়া কবুল করাকে অনিবার্য করবে। যদি সে বলে: হেতু হলো তিনি সুপারিশ করা ও দোয়া করা। তাহলে এ কথা ঠিক। যদি বাস্তবেই তিনি তার জন্য সুপারিশ করে থাকেন ও দোয়া করে থাকেন। আর যদি তিনি কোনো সুপারিশ বা দোয়া না করে থাকেন তাহলে তো কোনো হেতু নাই।”ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ উক্ত বিষয়ে তার বরকতময় বই ‘কাইদাতুন জালীলা ফিত-তাওয়াস্সুলি ওয়াল-ওয়াসীলাহ’-তে বিস্তারিত আলোচনা করেছেন।
.
অনুরূপভাবে, আবু বকর সিদ্দীক (রা.)-এর খেলাফত, আলী (রা.)-এর বীরত্ব, উমর (রা.)-এর ফারুকিয়াত, উসমান (রা.)-এর লজ্জাশীলতা— এমনকি ইবরাহীম (আ.)-এর সাথে আল্লাহর বন্ধুত্ব— এগুলো কীভাবে দোয়া কবুলের কারণ হতে পারে? ‘আল্লাহর সাথে ইবরাহীম (আ.)-এর বন্ধুত্ব’— এর সাথে দোয়া কারীর নিজের কী সম্পর্ক রয়েছে? এই উচ্চ মর্যাদার মধ্যে তার কি কোনো অংশীদারিত্ব আছে? অতএব, এসব হচ্ছে সুন্নাহর পরিপন্থী কাজ, মনগড়া দোয়ার প্রতি ঝুঁকে পড়া, এবং কৃত্রিম অন্ত্যমিল রক্ষার অপচেষ্টার ফল। আর এখান থেকেই দোয়ায় জোরপূর্বক অন্ত্যমিল তৈরির ব্যাপারে নিষেধ করার প্রজ্ঞা সুস্পষ্ট হয়ে ওঠে।
ইবনে বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন:لأن طلب السجع فيه تكلف ومشقة ، وذلك مانع من الخشوع وإخلاص التضرع لله تعالى وقد جاء في الحديث : ( إن الله لا يقبل من قلب غافل لاه ) ، وطالب السجع في دعائه : همته في تزويج الكلام وسجعه ، ومَن شَغَل فكره وكَدَّ خاطره بتكلفه ، فقلبه عن الخشوع غافل لاه”কারণ অন্ত্যমিল অন্বেষণে কৃত্রিমতা ও কাঠিন্য রয়েছে। এটি দোয়ার মনোযোগ এবং আল্লাহর জন্য একনিষ্ঠভাবে চাওয়াকে বাধাগ্রস্ত করে। হাদীসে এসেছে: ‘আল্লাহ অমনোযোগী উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না।’ দোয়ার ক্ষেত্রে অন্ত্যমিল অন্বেষী ব্যক্তির লক্ষ্য থাকে তার কথাকে ছন্দবদ্ধ ও মিলযুক্ত করা। যে ব্যক্তি নিজের চিন্তাকে কৃত্রিম কিছু অর্জনে ব্যস্ত রাখে তার অন্তর মনোযোগের বদলে উদাসীন ও বেখবর হয়ে পড়ে।”(শারহু সহীহিল বুখারী; খণ্ড: ১০; পৃষ্ঠা: ৯৭)
.
এছাড়াও একদল মানুষ ফেরেশতা, নবী-রাসূল, অলি-আউলিয়া, পীর-বুজুর্গ বা অন্য কোন মৃত মানুষকে মাধ্যম বানিয়ে তাদেরকে ডাকে, তাদের উপর নির্ভর করে, তাদের কাছে প্রার্থনা করেন; অথচ এসব সুস্পষ্ট শিরক। আলেমগণ এই মর্মে ইজমা (ঐকমত্য) করেছেন যে, যে বক্তি তার মাঝে ও আল্লাহ্র মাঝে বিভিন্ন-মাধ্যম বানিয়ে সেসব মাধ্যমকে ডাকে ও মাধ্যমদের উপর নির্ভর করে তারা কাফের। এই বিধান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাকাও বাদ দেয়া হয়নি। এই মর্মে মহান আল্লাহ বলেন,وَ یَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمۡ وَ لَا یَنۡفَعُهُمۡ وَ یَقُوۡلُوۡنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنۡدَ اللّٰهِ ؕ قُلۡ اَتُنَبِّـُٔوۡنَ اللّٰهَ بِمَا لَا یَعۡلَمُ فِی السَّمٰوٰتِ وَ لَا فِی الۡاَرۡضِ ؕ سُبۡحٰنَهٗ وَ تَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ “আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদাত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আর তারা বলে, এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বলুন, তোমরা কি এমন কিছুর সংবাদ দেবে যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে”।(সূরা ইউনুস;১৮) যে ব্যক্তি এমন কাজ করবে সে ব্যক্তি মূর্তি পূজার ইবাদতকারীদের অনুরূপ হবে। . এজন্য ইবনুল মুফলিহ (রহিমাহুল্লাহ) বলেন: لأن ذلك كفعل عابدي الأصنام قائلين: ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى”কারন এটা মূর্তি পূজারীদের ইবাদত করার মত হবে,যারা বলে যে আমরা মূর্তিপূজার ইবাদত করি শুধুমাত্র আল্লাহ তায়ালার নৈকট্য হাসিলের জন্য”।(আল ফুরু; খন্ড: ৩; পৃষ্ঠা: ৫৫৩) হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: مَنْ مَاتَ وَهْوَ يَدْعُوْ مِنْ دُوْنِ اللهِ نِدًّا دَخَلَ النَّارَ “যে ব্যক্তি এ অবস্থায় মৃত্যুবরণ করে যে, সে আল্লাহ্ ব্যতীত অন্য কোন অংশীদারকে ডাকে সে জাহান্নামে প্রবেশ করবে।”(সহিহ বুখারী হা/৪৪৯৭)
.
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া (রহিমাহুল্লাহ) বলেন:” فمن جعل الملائكة والأنبياء وسائط ، يدعوهم ويتوكل عليهم ، ويسألهم جلب المنافع ودفع المضار ، مثل أن يسألهم غفران الذنب وهداية القلوب وتفريج الكروب وسد الفاقات: فهو كافر بإجماع المسلمين “যে ব্যক্তি ফেরেশতাদেরকে কিংবা নবীদেরকে মাধ্যম বানিয়ে তাদেরকে ডাকে, তাদের উপর নির্ভর করে, কল্যাণ আনয়ন ও অকল্যাণ দূর করার জন্য তাদের কাছে প্রার্থনা করে; যেমন- গুনাহ মাফ, অন্তরের হেদায়েত প্রাপ্তি, বিপদাপদ দূর হওয়া, অভাব দূর হওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করে মুসলিম উম্মাহ্র ইজমা অনুযায়ী সে কাফের”।(মাজমুউল ফাতাওয়া; খন্ড: ১; পৃষ্ঠা: ১২৪) এ ইজমার প্রতি সম্মতি জানিয়ে একাধিক আলেম তা (নিজেদের গ্রন্থে) উদ্ধৃত করেছেন। যেমন দেখুন: “ইবনে মুফলিহ এর ‘আল-ফুরু; খন্ড: ৬; পৃষ্ঠা: ১৬৫; ‘আল-ইনসাফ’; খন্ড: ১০; পৃষ্ঠা: ৩২৭; ‘কাশশাফুল ক্বিনা’; খন্ড: ৬; পৃষ্ঠা: ১৬৯; ‘মাতালিবু উলিন নুহা’; খন্ড: ৬; পৃষ্ঠা: ২৭৯)। আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
▬▬▬▬◢✪◣▬▬▬▬
উপস্থাপনায়: জুয়েল মাহমুদ সালাফি।
No comments:
Post a Comment