Friday, December 8, 2023

মদিনার বাকি গোরস্থানে বিদাতিদের তৈরিকৃত বড় বড় মাজার এবং সেগুলো ভেঙ্গে ফেলা প্রসঙ্গ

 প্রশ্ন: মদিনার বাকি গোরস্থানে নাকি অনেক মাজার ছিল, পরে সেগুলো ভেঙ্গে ফেলা হয়েছে? যারা মাজারে বিশ্বাসী তাদের কাছে এমন কথা শোনা যায়। তাই এ সম্পর্কে আপনার নিকট জানতে চাই।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: প্রথমেই আমাদের জানা জরুরি যে, ইসলামের দৃষ্টিতে কবর পাকা করা, কবরের দেয়ালে চুনকাম করা, তাতে কিছু লিখা ইত্যাদি অত্যন্ত গর্হিত কাজ। বিশিষ্ট সাহাবি জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন,

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ

“রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করেছেন।” [সহিহ মুসলিম]

এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হল যে, কবরে প্লাস্টার লাগানো, চুনকাম করা, পাকা করা, কবরের উপর বিল্ডিং ও গম্বুজ নির্মাণ করা কঠোর ভাবে নিষেধ। এ মর্মে আরও হাদিস রয়েছে।

❒ ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা:

ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, প্রখ্যাত তাবেয়ি আবুল হাইয়্যাজ আল আসাদি রহ. বলেন, আমাকে আলি রা. (তার খেলাফত কালে সরকারী ফরমানে) বললেন,

أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَ

“আমি তোমাকে কি এমন একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠাবো না যে কাজের দায়িত্ব দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হলো, কোন মূর্তি বা প্রতিকৃতি পেলে তাকে মুছে দিবে আর কোন উঁচু কবর পেলে তা ভেঙ্গে বরাবর করে দিবে।” [সহিহ মুসলিম]
উল্লেখ্য যে, মুহাদ্দিসগণ বলেন, এখানে করব মাটি বরাবর করা উদ্দেশ্যে নয় বরং জাহেলি যুগে যেভাবে কবরকে অনেক উঁচু করা হত সেভাবে না রেখে সামান্য একটু উঁচু রাখা যেন কবরকে অন্যান্য স্থান থেকে পার্থক্য করা যায়।
সুতরাং মদিনার বাকি গোরস্থানে যদি কবরের উপর বিল্ডিং তৈরি করে মাজার বানানো হয়ে থাকে (যা সাহাবি ও তাবেঈদের যুগে ছিল না) তাহলে তা ছিল অত্যন্ত গর্হিত কাজ। আর সৌদি সরকার যদি সেগুলো ভেঙ্গে দিয়ে থাকে তাহলে তা অবশ্যই তাওহিদ ও সুন্নাহ ভিত্তিক কাজ করেছে উপরোল্লিখিত হাদিস অনুযায়ী।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসের বরখেলাপ করে যদি কেউ অন্যায় কাজ করে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব হল, সেই অন্যায়ের মূলোৎপাটন করা। আর আল হামদুলিল্লাহ সেটাই হয়েছে যদিও তা কবর পূজারী ও সুফি বিদাতির গাত্রদাহের কারণ হয়।
দুআ করি, মহান আল্লাহ তাআলা যেন, আমাদেরকে সব ধরণের শিরক, বিদআত এবং আল্লাহর ও তাঁর রসুলের বরখেলাপী কাজ থেকে রক্ষা করেন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Saturday, November 18, 2023

ও আল্লাহ তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো

 ও আল্লাহ.....

তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো,

তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো,

আমি স্বপ্ন বেঁচে দেবো আমার রক্ত বেঁচে দেবো।

আমি দিনমজুরি করে তোমায় স্বর্গ সুখ দেবো।

'আমার জীবন দিয়ে দেবো, আমার মরণ চেয়ে নেব'।।

ও আল্লাহ.......।।


মাগো তুমি সারা জনম ধরে,

তোমার জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে।

বাবা তুমি শত কষ্ট করে,

তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে।

'আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব'।।

ও আল্লাহ.......।।


মাগো আমার একটু অসুখ হলে,

শুধুই তুমি বুকে রাখো সবাই ফেলেও গেলে।

বাবা আমি একটু দুঃখ পেলে,

ভরসা দাও সাহস যোগাও আমায় দু-হাত ধরে।

'আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব'।। 

ও আল্লাহ.......।।

ও আল্লাহ.....!!!! 

Monday, November 13, 2023

তুমি ‍আসমানে থাক প্রভু লিরিক । Tumi asmane thako provu lyrics

 

তুমি ‍আসমানে থাক প্রভু লিরিক । Tumi asmane thako provu lyrics

“তুমি ‍আসমানে থাক প্রভু,
আমি জমিনে
তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহিনে”-২
“আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না”।১
আলিমুল গায়েব তুমি,
মালিক রব্বানা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ-২

ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রহমানিউর রাহিম

“তোমারি রহম ছাড়া,
বাঁচা বড় দায়।
প্রতি দিনে,… প্রতি ক্ষনে,…
জড়িয়ে রাখো গো আমায়”- ১
“শত শত ভুল মাফ করে দাও”১-জানা কি অজানা ।
আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ -3

ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রহমানিউর রাহিম

“কঠিন বিচারের দিনে,
থেকো গো পাশে।
পাপের ভারে, নুয়ে গেছি,
মন তাই কেঁদে মরে”-১
“জান্নাতি ফুল দিয়েগো আমায়”-১ আগুনে ফেলে দিয়োনা।
“আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না”-১
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা ।
“আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ”-৪

Saturday, November 11, 2023

বাবা মানে হাজার বিকেল

 বাবা মানে হাজার বিকেল 

আমার ছেলে বেলা 
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো 
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা 
আমার অনেক ঋণ |

 

আমি যতই এলোমেলো ভুলের অভিধান 
বাবা তুমি সময় মত সহজ সমাধান 
জীবনের টানাপোড়েন কিছুই না জানি 
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই 
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি |

 

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া 
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা|

 

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
 আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে 
 চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে 
 মা বলে ডাকবে বল সারা জীবন ধরে 
 বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে 
 কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

------------------------------------- 

শিল্পীঃ জাইমা নূর 
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া

Thursday, November 9, 2023

নাকের ছিদ্রের পশম তুলে ফেলার শরয়ী বিধান এবং স্বাস্থ্যগত নির্দেশনা

 প্রশ্ন: নাকের ছিদ্রের পশম তুলে ফেলা জায়েজ কি?

উত্তর:
হাদিসে দাড়ি মুণ্ডন অথবা কাটতে নিষেধ করা হয়েছে। চোখের ভ্রু তুলে চিকন করা (ভ্রু প্লাক করা) কে অভিসম্পাত যোগ্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। (কবিরা গুনাহ/বড় পাপ)। সুতরাং এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

অনুরূপভাবে মোচ কেটে ছোট করতে বলা হয়েছে। বগলের লোম তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং নাভির নিচের লোম চেঁছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অত:এব এগুলো যথানিয়মে করা উচিত (মুস্তাহাব)। কিন্তু নাকের ছিদ্র বা নাসারন্ধ্রের চুল সহ শরীরের অন্যান্য পশম এর ব্যাপারে আদেশ-নিষেধ কোনটাই আসেনি।

সুতরাং মানুষ প্রয়োজনবোধে তা রাখতে পারে আবার তুলে ফেলতে বা কাটতেও পারে। এতে কোনও গুনাহ নেই ইনশাআল্লাহ। কিন্তু একথা অনস্বীকার্য যে, মহান আল্লাহ নাসারন্ধ্রে যে লোম দিয়েছেন তা আমাদের শারীরিক সুরক্ষার জন্য অত্যন্ত দরকারি। কারণ তা শ্বাস-প্রশ্বাসের সাথে বাহিরের ময়লা-আবর্জনা, কীটপতঙ্গ এবং নানা জীবাণু শরীরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে ফিল্টার হিসেবে কাজ করে।

◈ “নাকের ভেতরের চুল ওঠানো কেন স্বাস্থ্যসম্মত নয়?

এ প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, নাকের ভেতরের চুল আপনার সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। বিশেষ করে দেহে বাইরের জীবাণু প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ড. এরিখ ভয়েট বলেন, নাকের ছিদ্রর ভেতরে যে চুলগুলো রয়েছে তা প্রতিদিন আপনার শ্বাস-প্রশ্বাসকে ফিল্টার করতে সহায়তা করে।
নাকের ভেতর দুই ধরণের চুল রয়েছে। এর একটি ধরণ আপনি দেখতে পাবেন। এটি নাকের বাইরের দিকেই থাকে। অনেকেই এটি তুলে ফেলতে চান। অন্যটি আপনি দেখতে পাবেন না। নাকের ভেতরের দিকে থাকে এ ধরণের চুলগুলো।

নাকের বাইরের দিকের চুলগুলো বড় ধূলিকণা থেকে নাককে রক্ষা করে। অন্যদিকে নাকের ভেতরের দিকের চুলগুলো সূক্ষ্ম কণা ও জীবাণু প্রবেশে বাধা দেয়।
নাকের চুল উঠিয়ে ফেললে তা যেমন বাইরের নানা ধূলিকণা ও জীবাণু প্রবেশ করতে বাধা দিতে পারে না তেমন উঠিয়ে ফেলা চুলের শূন্যস্থানে সংক্রমণের ঝুঁকিও থাকে। নাক অত্যন্ত সংবেদনশীল এলাকা। কারণ এখানে যে ধমনীর মাধ্যমে রক্ত আসে ঠিক সেই ধমনি দিয়েই রক্ত মস্তিষ্কে চলে যায়। ফলে এখানে যে কোনও সংক্রমণের প্রভাব মস্তিষ্কে পড়তে পারে।

◈ এক্ষেত্রে সমাধান কী?

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, নাকের পশম টেনে তোলা যাবে না কোনোক্রমেই। তার বদলে কিছুদিন পর পর তা কাঁচি দিয়ে ছেঁটে দেওয়া যেতে পারে। অন্যথায় সেখানে সংক্রমণ হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।” [উৎস: কালের কণ্ঠ অনলাইন পত্রিকা]

সুতরাং নাকের ভিতরের পশম অতিরিক্ত বড় অথবা বিরক্তিকর ও কষ্টের কারণ না হলে না তোলাই উত্তম।
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-

Translate