একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল-
“ ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবেনা। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবনা”।
মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল-
“ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারবনা”।
ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল-
“ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতিই করতে পারবেনা। যা আমার কোন ক্ষতি করতে পারবেনা- তাতে আমি সাহায্য করতে পারবনা”।
ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো।
রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পরেছে।
তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু অবস্থা মোটেই ভালো না।
পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন। সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন।
অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য।
আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল।
একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল।
October 29, 2020
অসাধারণ শিক্ষণীয় গল্প-১
শিক্ষাঃ কেবল নিজের চিন্তায় যে মগ্ন, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না তার বিপদকালেও কেউ এগিয়ে আসে না। প্রতিবেশীর বিপদ মানেই নিজের বিপদ, দেশ ও জাতির সংকট মানেই নিজের সংকট, মুসলিম হিসেবে মুসলমান জাতির উপরে বিপদ মানেই আমার উপরেও বিপদ-এই চিন্তা থেকে যে নিজেকে মুক্ত করে কেবল স্বার্থচিন্তায়, আত্নচিন্তায় নিমগ্ন তার বিপদ অনিবার্য েইহজগৎ ও পরজগৎ উভয় জগতেই সে বিপদগ্রস্থ হবে। তার হাজার এবাদতও তাকে জাহান্নাম থেকে, নরক থেকে, হেল থেকে রক্ষা করতে পারবে না।
October 12, 2020
October 06, 2020
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না লিরিক । Provu tumi bolecho rasul debe na lyrics.
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
বলোনি দেবে না ওমর
বলোনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সময় । ২
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না ।
বলোনি দেবেনা ওমরের যোগ
রাসেদার সেই খেলাফত
ফিরিয়ে দেবেনা আলোর সমাজ
কেটে কেটে আধার রাত ।২
পৃথিবীতে আর তুমি প্রভু দেবেনা
ফুলের সোনালি ধর (ধর=ধরা=দুনিয়া)
বলোনি দেবেনা হামজা তারিক
খালিদ বিজয়ী সময় ।
প্রভু তুমি বলেছো রাসূল দেবে ন....
পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার
লান্চিত মানবতার
মাজলুমানের এই আহাজিরিতে বয়
বাতাসে বিষন্নতা
পূনরায় পাঠাও গো ওমর আবার
কাটোক আধার এই ঘোর
বলোনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সময় ।
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
বলোনি দেবে না ওমর
বলোনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সময় । ২
হাজারও ব্যাথা বেদনার পরে
হাজারও ব্যাথা বেদনার পরে লিরিক । Hajaro betha bedonar pore lyrics.
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে ২
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন ২
ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে ২
আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ৩
তুমি আসমানে থাক প্রভু
তুমি আসমানে থাক প্রভু লিরিক ।
তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে
তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে ।২
আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ।২
তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়,
প্রতি দিনে, প্রতি ক্ষনে, জড়িয়ে রাখো গো আমায় ।২
কত শত ভুল মাফ করে দাও ।২
জানা কি অজানা ।
আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ।২
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে,
পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে ।২
জান্নাতি ফুল দিয়েগো আমায়
আগুনে ফেলে দিয়োনা ।
আমি তোমারি গোলাম ওগো অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ।৩
Subscribe to:
Posts (Atom)
